April 17, 2026, 8:50 am
শিরোনামঃ
“বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় শুভ হালখাতা-১৪৩৩ অনুষ্ঠান” টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ করবে সরকার : সংসদে প্রধানমন্ত্রী নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক বাংলা বর্ষবরণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৪৪২টি মোবাইল ফোন, নগদ আট লক্ষ ৮৪ হাজার টাকা ও মোবাইলের যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার বাদী আলহাজ্ব ইঞ্জি বদর আজিজ উদ্দিন কে, হত্যার চেষ্টা কারীদের দ্রুত গ্রেফতারের দাবি

Reporter Name

 

গ্রেনেড হামলার বাদীকে হত্যার চেষ্টা সিআইডি তদন্ত নির্দেশ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি

নিজস্ব প্রতিবেদন
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় আহত ও ওই মামলার বাদী বদর আজিজ উদ্দিনকে হত্যাচেষ্টার মামলা তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম ভুক্তভোগী বদর আজিজ উদ্দিনের স্ত্রী জান্নাতুন নাহারের নারাজি গ্রহণ করে এ আদেশ দিয়েছেন।

এর আগে গত বছরের ১ আগস্ট এ মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের (পূর্ব) উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. এরশাদ হোসেন অভিযোগ সত্য, তবে আসামিদের সনাক্ত করা সম্ভব হয় নাই।এবং গ্রেপ্তারকৃত চার আসামিও জড়িত নয় মর্মে তাদের অব্যাহতি দেওয়াসহ মামলার তদন্ত বন্ধের আবেদন করেন। ওই আবেদনের বিরুদ্ধেই নারাজি দাখিল করা হয়েছিল।

কক্সবাজার জেলার চকোরিয়া থানার খুটিখালী গ্রামের আওয়ামী লীগ কর্মী বদর আজিজ উদ্দিন ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ অফিসের সামনে গ্রেনেড হামলার ঘটনায় মারাত্মক আহত হয়। এখনো তিনি শরীরে গ্রেনেডের স্পিন্টার বহন করে চলেছেন। ঘটনার পর ২০০৭ সালের ৫ জুন তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে একটি পিটিশন মামলা করেন। আদালত মামলাটি থানায় দায়ের হওয়া মামলার সঙ্গে তদন্তের নির্দেশ দেন। ওই মামলায় তিনি ট্রাইব্যুনালে সাক্ষ্যও প্রদান করেন। আদালতে ওই মামলা করার পর থেকে তিনি বিভিন্ন দিক থেকে হত্যার হুমকি পেতে থাকেন।

২০১৭ সালে তিনি যাত্রাবাড়ী থানাধীন পূর্ব শেখদী রহমাত সাহেবের বাড়ি থাকাকালীন ওই বছর ২৫ আগস্ট সকালে চাঁদপুর যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে শেখদী আব্দুল্লাহ মোল্লা রোডে অবস্থিত ফার্নিচার কারখানার সামনে আসলে অজ্ঞাত দুষ্কৃতিকারীদের মারাত্মক হামলার শিকার হন। দুস্কৃতিকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে ছুড়ি দিয়ে পেটে ও পিঠে নয়টি আঘাত করেন। ১ মাস ১০ দিন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। ওই ঘটনায় তার স্ত্রী জান্নাতুন নাহার (৩৫) যাত্রাবাড়ী থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলায় তদন্তকারী পুলিশ মো. রাব্বি, সৌরভ চন্দ্র দাস, মেহেদী আলম সাগর ও হাসান মঙ্গল ওরফে মঙ্গল ডাকাতকে ২০১৭ সালেরই গ্রেপ্তার করেন। পরবর্তীতে আসামিরা আদালত থেকে জামিন পেয়ে যান।

এ বিষয় ভুক্তভোগী বদর আজিজ জাতীয় দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ কে বলেন, ‘একটি অপরাধের ঘটনা ঘটল, তদন্তে তা সত্য হলো। কিন্তু অপরাধীদের সনাক্ত করতে না পেরে মামলার তদন্ত বন্ধ করে দেওয়ায় পুলিশের আবেদন ছিল লজ্জাকর। এ ঘটনায় আমি ১ মাস ১০ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিলাম। এর বিচার হবে না এটা হতে পারে না। এটা স্পষ্ট যে, ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় মামলা করা এবং সাক্ষ্য দেওয়ার জন্যই আমার ওপর হামলা হয়েছিল। আমি আইনের মাধ্যমে অপরাধীদেরকে চিহ্নিত করে বিচারের মাধ্যমে সন্ত্রাসী মুক্ত করবো।



Our Like Page
Developed by: BD IT HOST