November 25, 2026, 10:41 pm
শিরোনামঃ
আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ নতুন মাত্রা”এরই ধারাবাহিকতায় আজ একনেক (ECNEC)-এ অনুমোদিত সড়ক উন্নয়ন তালিকায় দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ নিহতদের স্মরণসভা য় অংশ নিতে হাজার হাজার নেতাকর্মী নিয়ে রাজপথে সম্রাট

Reporter Name

খান মেহেদী :- ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ নিহত দের স্মরণসভায় অংশ নিতে সকাল ১০টা ৫৪ মিনিটে প্রে সক্লাব এলাকা হয়ে গাড়ির বহর নিয়ে যান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এসময় যুবলীগ নেতা ঈসমাইল চৌধুরী সম্রাটের নেতৃত্বে রাজধানীর প্রেসক্লাব এলাকায় হাজার হাজার নেতাকর্মী নিয়ে অবস্থান করেন এবং শেখ হাসিনা ও বঙ্গবন্ধৃর নাম নিয়ে নেতাকর্মীসহ ঈসমাইল চৌধুরী সম্রাট স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হাত নাড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানান।

এর আগে সকাল ৯ টা থেকেই ঈসমাইল চৌধুরী সম্রাটের সমার্থক আওয়ামীলীল, যুবলীগ ও ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীরা রাজধানীর প্রেসক্লাব থেকে শুরু করে মৎস ভবন পর্যন্ত এলাকায় মাথায় কালো কাপর পরিধান করে তারা অবস্থান নেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঈসমাইল চৌধুরী সম্রাটের নামে স্লোগান দিতে দেখা যায়।

এসময় নেতাকর্মীদের সাথে কথা বললে তারা বলেন- ঈস মাইল চৌধুরী সম্রাট ভাই আবারও প্রমাণ করলেন তিনি রাজপথে নামলেই হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর জড় হয়ে যায়, দেশরত্ন শেখ হাসিনার ভ্যনগার্ড হিসাবে ঢাকা শহরে ঈসমাইল চৌধুরী সম্রাটের কোন বিকল্প নেই, এসময় নেতাকর্মীরা আরও বলেন ঈসমাইল চৌধুরী সম্রাট ভাই নেত্রীর প্রশ্নে আপোষহীন সুতরাং আগামীতে বিএনপি জামাত কে রাজপথে প্রতিহত করতে আমরা সম্রাট ভাইয়ের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ।

এদিকে বিভিন্ন সুত্র থেকে শোনা যাচ্ছে আওয়ামী লীগ এর হাই কমান্ডের গ্রীন সিগন্যাল পেয়েই ঈসমাইল চৌধুরী সম্রাট আবারও রাজনীতিতে সক্রিয় হয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST