September 26, 2026, 11:58 am
শিরোনামঃ
আ. লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি বউ-শাশুড়ির যুদ্ধে নিহত এক যুবক রায়েন্দা বাজারে আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিকের গণসংযোগ: ব্যবসায়ীদের সার্বিক সুরক্ষায় সুদৃঢ় বার্তা গাঁজা নীতি পুনর্বিবেচনার সময় কি এসেছে? নরসিংদীর পুটিয়া ইউনিয়ন পরিষদ এর বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম চালু শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনা সরকার বারবার দরকার ময়মনসিংহের ওসি’র বিশেষ অভিযানে আটানি পুকুর পাড় এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটু গ্রেফতার নরসিংদীর শিবপুরে ৩ মাদক ব্যাবসায়ী গ্ৰেফতার আনন্দমোহন বসুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে : ওয়াহাব আকন্দ এমপি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অনুসন্ধানী সাংবাদিকতায় স্বর্ণপদকসহ চার সাংবাদিককে সম্মাননা দিবে বনেক

Reporter Name

প্রথম বাংলা – বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) অনুসন্ধানী সাংবাদিকতায় স্বর্ণপদক প্রদানসহ চার সাংবাদিককে বিশেষ সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে। অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় স্বর্ণপদক পেতে যাচ্ছেন সিনিয়র সাংবাদিক সাঈদুর রহমান রিমন।

বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক দেশবাংলায় প্রকাশিত ত্রিশটি অনুসন্ধানী প্রতিবেদন বিবেচনায় নিয়ে তাকে এ পদকের জন্য মনোনীত করা হয়।

বনেক এর বিশেষ পুরস্কার পাচ্ছেন মফস্বল সাংবাদিকদের বিপদের বন্ধু হিসেবে পরিচিত সাংবাদিক সোহাগ আরেফিন। এছাড়া নির্যাতিত সাংবাদিক দৈনিক কক্সবাজারবাণীর সম্পাদক মোঃ ফরিদুল মোস্তফা খান ও দৈনিক প্রতিদিনের কাগজ এর প্রধান সম্পাদক মোঃ খায়রুল আলম রফিককে দেওয়া হবে বিশেষ সম্মাননা।

শিগগিরই জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পদক বিতরণসহ বিশেষ সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বনেক কেন্দ্রীয় পরিষদ।



Our Like Page
Developed by: BD IT HOST