September 28, 2026, 5:18 am
শিরোনামঃ
সাংবাদিকদের সুরক্ষায় নতুন আইনি কাঠামোর দাবি কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে স্থানীয় প্রশাসন ও বেসর কারি খাতকে এগিয়ে আসতে হবে : ডিসি ময়মনসিংহ লামায় প্রবাসী চিকিৎসকের জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতের দাবি, নানা আয়োজনে দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে গুলিস্তানে গোপন বৈঠকের সময় আটক প্রায় তিন শতাধিক শম্ভুগঞ্জে ৩৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি – ১৪ খাদ্য পরিদর্শক বাবুল মিয়ার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নামে বেনামে কোটি কোটি টাকার সহায় সম্পদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অপপ্রচারের বিরুদ্ধে ঢাবি ছাত্রদলের বিবৃতি, জড়িতদের শাস্তি দাবি

Reporter Name

প্রথম বাংলা-বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামেঅব্যাহত অপপ্রচার ও গেস্টরুম সংক্রান্ত কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।সোমবার (১৩ জানুয়ারি) ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থীদে র আস্থাভাজন সংগঠন ও শিক্ষার্থীদের চাওয়া-পাওয়াকেপ্রাধান্য দিয়ে তাদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পতিত আওয়ামী ফ্যাসিবাদের ঝান্ডাবাহী নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক প্রচলিত গণরুম-গেস্টরুম ও শিক্ষার্থী নির্যাতনের সংস্কৃতির বিরুদ্ধে নিরন্তর অকুতোভয় অবস্থান নিয়ে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ১৫ বছর যাবৎ আন্দোলন চালিয়ে গেছে এবং শিক্ষার্থী নির্যাতনের বিরুদ্ধে সংঘটিত সকল আন্দোলনে নেতৃত্ব ও আত্মত্যাগের দিক দিয়ে সর্বোচ্চ অবদান রেখেছে।

এ কারণে বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনামলে গুম-খুনের শিকার হয়েছেন কয়েক শতাধিক ছাত্রদল নেতাকর্মী। সর্বশেষ ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদ হয়েছেন ছাত্রদলের শতাধি ক নেতাকর্মী। এছাড়াও পঙ্গু ও আহত হয়েছেন অসংখ্যজন।

‘তার পরেও ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশব্যাপী ও বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ইস্যুকে ভিত্তি করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের নামে অব্যাহতভাবে ভিত্তিহীন, অসত্য ও মনগড়া গুজব ও অপপ্রচারের ষড়যন্ত্রে মেতে উঠেছে কুচক্রী একটি মহল। এহেন অপপ্রচার ও গুজবের ফলে অনলাইনে ও অফলাইনে হয়রানি ও গুপ্ত হামলার শিকার হচ্ছেন ছাত্রদলের নারী নেতৃবৃন্দ সহ অনেকেই।

এছাড়াও এসব মিথ্যা গুজবের কারণে জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মীরা।’

‘এরই ধারাবাহিকতায় রোববার (১২ জানুয়ারি) ২০২৩-২৪ সেশনের একটি বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল শাখার কয়েকজন নেতাকর্মীর সাথে হলের মাঠ প্রাঙ্গণে আবাসিক শিক্ষার্থীদের সাথে অত্যন্ত সৌহাদ্যপূর্ণ পরিবেশে পরিচয় ও কুশলাদি বিনিময় হয়। তবে সেখানে গেস্টরুম সংস্কৃতির ন্যূনতম কোনো পরিবেশ ছিল না বলে জানা গেছে।

তবু সেখানে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের কয়েকজন নেতাক র্মীর কথোপকথনের একটি অডিও ক্লিপ প্রচার করে গেস্টরুম নেয়ার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ উত্থাপন করেছে সামা জিক যোগাযোগমাধ্যমের কিছু প্রোফাইল ও পেজ। তবে এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা কোনো প্রকার অভিযোগ করেনি,বরং ওই কুশলাদি ও শুভেচ্ছা বিনিময়ের জন্য ছাত্রদলে নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তাদের অনেকেই।’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক গেস্টরুমে শিক্ষার্থী নির্যাতন সংক্রান্ত সকল ঘট নার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানের পাশাপা শি ভবিষ্যতেও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে গেস্টরুমে র মতন অপসংস্কৃতি চালু করার উদ্দেশে কোনো কর্মকাণ্ড কেউ পরিচালনা করতে চায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বীরোচিত ভূমিকা রাখা।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীদের নামে অব্যাহত অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সাথে সাথে মুক্ত বুদ্ধি ও মত প্রকাশের পরিবেশকে সমুন্নত রাখার স্বার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আন্তরিকভাবে আহ্বান জানিয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST