June 25, 2026, 6:21 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অপরাধ দমনে রাজধানী জুড়ে বসানো হবে ১১ হাজার সিসিটিভি: ডিএমপি কমিশনার

Reporter Name

প্রথম বাংলা – রাজধানী জুড়ে কিশোর গ্যাং, চুরি-ছিনতাইসহ নানা অপরাধ দমনে রাজধানী জুড়ে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার।‎ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বসিলা পুলিশ ক্যাম্প উদ্ভোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এ বিষয়ে ‎ডিএমপি কমিশনার মো. সরওয়ার বলেন, ‘অপরাধ দমনে মোহাম্মদপুরে ৭০০ সিসিটিভি ক্যামেরাসহ রাজধানী জুড়ে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বসানো হবে। মোহাম্মদপুর অপরাধ প্রবণ এলাকা হওয়ায় এখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করবো।’

তাছাড়া, রাজধানীর ৫০ টি থানায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), সহকারী পুলিশ কমিশনার (এসি) ও পেট্রোল ইন্সপেক্টর দেওয়া হয়েছে এবং থানাগুলোতে আরও ৬০০ পুলিশ সদস্য নিয়োগ দেওয়ার কথাও জানান তিনি।

জেনেভা ক্যাম্প থেকে পুলিশ তুলে নেওয়ার প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানান,‘এ বিষয়ে আমরা কার্যকরী পদক্ষেপ নিচ্ছি। এখানে গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছি। পাশাপাশি র‍্যাব, ডিবি, পুলিশ কাজ করছে। নতুন সরকার আশার পর এ কার্যক্রমকে আরও বেগবান করেছি।



Our Like Page
Developed by: BD IT HOST