September 16, 2026, 4:12 pm
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অপেক্ষা করো একটা সুন্দর মুহূর্তের

Reporter Name

✍️খান মাহাদী – ভুলে যেও না তোমার জীবনের চরম বিপর্যয়ের দিনগুলো। যখন তুমি কাউকেই পাশে পাও নি। একে একে সবার দরজায় কড়া নেড়ে যখন তুমি অবহেলা নিয়ে ফিরেছিলে। খাবার টেবিলে যখন তোমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছিলো।যখন তুমি পুরো একটা রাত ঘুমাতে পারতে না সেই দিনগুলোকে মনে রেখো। প্রতিশোধ নয়, তাদেরকে ক্ষমাই করে দিও। তবুও সেই দিনগুলোকে মনে রেখো।

জীবনে খারাপ সময়গুলোকে মনে রাখতে হয়। যারা আমাদেরকে ভেঙে চুরে দিয়েছে তাদেরকেও মনে রাখতে হয়। তাহলে তোমার চলার পথটা সহজ হয়ে যাবে।তুমি বুঝতে পারবে নিজের খারাপ সময়ে কাউকেই পাশে পাওয়া যায়না। বন্ধু- বান্ধব বলুন, আপন মানুষ বলুন সবাই আসলে সু-সময়েই পাশে থাকে। সবাই নিজের স্বার্থটাকেই বড় করে দেখে। নিঃস্বার্থে কেউই তোমার পাশে থাকবে না।

কেউ না! সু-সময়ে বন্ধু হয়ে এসে দুঃসময়ে যারা তোমাকে ছেড়ে গিয়েছিলো। তাদেরকে মনে রেখো। তাদের প্রতি কোন অভিযোগ- অভিমান রেখো না। ক্ষমাই করে দিও। তবুও তাদেরকে মনে রেখো।

মনে রেখো নিজেকেও; যখন তোমার নিজের কাছেই নিজকে অচেনা লাগছিলো। যখন তুমি নিজেই নিজেকে বুঝতে পারতে না।

যখন তুমি নিজেই নিজেকে অবহেলা করতে। মানসিক- শারীরিক সব দিক থেকে বিপর্যস্ত হয়ে যখন তুমি একেবারেই ভেঙে পড়েছিলে সেই দিনগুলোকে ভুলে যেও না। মনে রেখো।

কারও প্রতি কোন ঘৃণা, বিদ্বেষ, রাগ- অভিমান কিচ্ছু রেখো না। সবাইকে ক্ষমাই করে দিও। তবুও তাদেরকে মনে রেখো।



Our Like Page
Developed by: BD IT HOST