May 2, 2026, 12:30 pm
শিরোনামঃ
নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার দুই নিজেকে ‘শ্রমিক’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাৎ: ক্যাশ অফিসারের ১০ বছরের কারাদণ্ড গণপূর্তে অদৃশ্য সিন্ডিকেটের দাপট: অভিযোগ, মামলা কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের গোপালগঞ্জ থানা পুলিশের সংবর্ধনা প্রদান

Reporter Name

মোঃ সোহেল শেখ,স্টাফ রিপোর্টার গোপালগঞ্জ:

মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে অবসরপ্রাপ্ত পুলি শ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ। বুধবার (২০) ডিসেম্বর সকাল ১১ টায় গোপালগঞ্জ থানা পুলিশের উদ্যেগে সদর থানা এলাকার সকল অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ আনিচুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে অফিসার ইনচার্জ সহ অন্যান্য পুলি শ সদস্যগণ অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন। এরপর পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। অবসর প্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণ তাদের পরিচয় প্রদান করার পাশাপাশি কে কোথায় থেকে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছেন তার বর্ণনা প্রদান করেন। অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে বেশ কয়েকজ ন মুক্তিযোদ্ধাকালীন সময়ে তাদের বিভীষিকাময় সময়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা দের মধ্যে বেশ কয়েকজন ছিলেন,যারা ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রীতে রাজারবাগ পুলিশ লাইনে উপস্থি ত থেকে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরো ধ গড়ে তোলেন। তাঁরা ২৫ মার্চের সেই ভয়াল কালরা ত্রীর বাস্তব অভিজ্ঞতা উপস্থিত সকলের সামনে তুলে ধরেন।এরপর অফিসার ইনচার্জের পক্ষ থেকে অবসর প্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের হাতে সামান্য উপহার এবং বই তুলে দেয়া হয়।

সমাপনী বক্তব্যে সভাপতি আনিচুর রহমান অবসরপ্রা প্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণ দূর – দুরান্ত হতে অনুষ্ঠা নে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে প্রিয় বাংলাদেশকে স্বাধীন করায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেঅনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন গোপালগঞ্জ সদর থানার সাব-ইন্সপেক্টর নিয়াজ মোর্শেদ।



Our Like Page
Developed by: BD IT HOST