July 22, 2026, 2:18 am
শিরোনামঃ
মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত গাজীপুর মহানগর এলাকায় “মাদক বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত রাউজানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে ফিরে গেলেন আর্জেন্টিনা” সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকায় অবৈধ হাই ড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে ডিএমপি ট্রাফিকের বিশেষ অভিযান হামহাম জলপ্রপাতে হাত ভাঙ্গলেন এক ছাত্র আটকে পড়লেন নয় ছাত্র, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অভিনন্দন পরম শ্রদ্ধেয় আপা সায়মা ওয়াজেদ পুতুল

Reporter Name

নিজস্ব প্রতিবেদন

—————————————————————
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) আঞ্চলিক পরিচালক (Regional Director) পদে আপনাকে নির্বচিত করেছে। আপনাকে অভিনন্দন। আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আপনি দীর্ঘদিন ধরে অটিজম নিয়ে কাজ করে আসছেন এবং সুনাম অর্জন করেছেন। তৎ পরিপ্রেক্ষিতে এবং বাংলাদেশ সরকারের পক্ষ হতে আপনাকে মনোনীত করায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা আপনাকে আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত করেছে। আমরা প্রত্যাশা করি, আপনি এই পদে নিজ যোগ্যতা ও দক্ষতায় সফলতার সাথে দায়িত্ব পালন করবেন।

আজ প্রথম আলো অনলাইন ভার্সনসহ বিভিন্ন পত্রিকার অনলাইন ভার্স নে (আপডেট: ০১ নভেম্বর ২০২৩, ০১: ৪৫) এই সংবাদ প্রকাশ করে।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ– পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হয়েছেন। আজ বুধবার ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ডব্লিউএইচওর আঞ্চলিক সম্মেলনে এ নির্বাচন হয়।

নয়াদিল্লি থেকে ফেসবুক পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ তথ্য জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর পোস্টে লিখেছেন, সায়মা ওয়াজেদ ৮-২ ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

সায়মা ওয়াজেদ তাঁর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া পোস্টে নির্বাচিত হওয়ার খবর জানান। তিনি বলেন, ‘আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত করায় আমি ডব্লিউএইচওর দক্ষিণ–পূর্ব এশিয়া অঞ্চলের সদস্যরাষ্ট্রগুলোকে ধন্যবাদ জানাই। আমাদের অঞ্চলের জনস্বাস্থ্যে অবদানের জন্য আমি বিদায়ী পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিংয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বছরের (২০২৪) ১ ফেব্রুয়ারিতে সায়মা ওয়াজেদ তাঁর দায়িত্ব গ্রহণ করবেন।

এর আগে বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদকে মনোনীত করেছিল। ডব্লিউএইচও দক্ষিণ–পূর্ব অঞ্চলবিষয়ক কার্যালয় ওই সংস্থার ছয়টি আঞ্চলিক অফিসের মধ্যে একটি। সায়মা ওয়াজেদ ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ২০০২ সালে ক্লিনিক্যাল মনস্তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ দুপুরে তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, ‘আজ আমরা একটা সুখবর পেয়েছি। খুবই সুখবর। আমরা অনেক দিন ধরেই এ নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST