June 28, 2026, 12:13 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – বোমা ফাটিয়ে ও অস্ত্রের ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে ডাকাতি করা আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝি ল বিভাগ।গ্রেফতারকৃতরা হলো মূলহোতা মোঃ হাছা ন জমাদ্দার ওরফে ল্যাংড়া হাছান,মোঃ আরিফ,মোঃ আইনুল হক ওরফে ভোলা, মোঃ সাইফুল ইসলাম মন্টু, মোঃ আনসার আলী ও মোঃ শাহিন। গ্রেফতা রের সময় তাদের হেফাজত থেকে ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি, ৫টি চাপাতি ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

বুধবার (২৮ ডিসেম্বর ২০২২) রাজধানীর রামপুরা থানার হাজীপাড়া বৌ-বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম।আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর ২০২২) বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গো য়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম-বার, পিপিএম-বার।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন,খিলগাঁও থানার একটি ডাকাতি মামলা ছায়া তদন্ত করতে গিয়ে গোয়েন্দা বিভাগ জানাতে পারে যে,সংঘবদ্ধ একটি ডাকাত চক্র অস্ত্রের ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলার জুয়েলারি দোকানে ডাকাতি করে আসছে। গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন,ডাকাতির মূলহোতা মোঃ হাছান জমাদ্দার ওরফে ল্যাংড়া হাছান অবৈধভাবে ভারতে গিয়ে ডাকাতির পরিকল্পনা করে। এরপর হাছান প্রথমে জুয়েলারী দোকান এলাকাকে টার্গেট করে বাসা ভাড়া নেয় ও ডাকাতির প্রস্তুতি গ্রহণ করে। ডাকাতি র এক দিন অাগে বাংলাদেশে এসে চক্রের অন্যান্য সদস্যদের নিয়ে ডাকাতির করে। পরিকল্পনা অনুযা য়ী তারা প্রথমে বোমা ফাটিয়ে ও গুলি করে আতঙ্ক সৃষ্টি করে এবং ৫- ৭ মিনিটের মধ্যে স্বর্ণালংকারের দোকানে ডাকাতি করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির রামপুরা থানায় পৃথক পৃথক মামলা রুজু হয়েছে।উল্লেখ্য, চক্রের মূলহোতা হাছানের বিরুদ্ধে ডিএমপিসহ দেশের বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ রাজীব আল মাসুদ বিপিএম-সেবা-এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলাম পিপিএম ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলামের নেতৃত্বে খিলগাঁও জোনাল টিম অভিযানটি পরিচালনা করে।



Our Like Page
Developed by: BD IT HOST