নিজস্ব প্রতিবেদক:
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম এর সঙ্গে ০৯ নভেম্বর, ২০২৬, সোমবার সকালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস-এর এক প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস-এর চেয়ারম্যান ও ঢাকা ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান জনাব আবদুল হাই সরকার।
সভায় দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা, ব্যাংকিং খাতে সুশাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশ ও ব্যাংকিং খাতের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।