October 20, 2026, 8:14 pm
শিরোনামঃ
পলাশবাড়ীতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে দলিল সস্পাদন ও জমি দখলের অভিযোগ শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬, মামলা ৪৯ মধুপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগ রায়পুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা: পুলিশ সুপারে সঙ্গে মতবিনিময় সময় চায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল’ গফরগাঁও ও পাগলা থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার মামুন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বান্দরবানের লামায় বালু উত্তোলন নিয়ে তোলপাড়, ৫ লাখ ঘনফুট বালু মজুতের অভিযোগ মাদকবিরোধী আন্দোলনে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে আবেদন কেন্দুয়ায় নওপাড়া ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন- যুবদল নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃমাইন উদ্দিন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আইজিপির সাথে পুনাক নেতৃবৃন্দের সাক্ষাৎ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক – বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীর নেতৃত্বে পুনাক কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলা দেশ ও পুনাকের প্রধান পৃষ্ঠপোষক চৌধুরী আবদু ল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ (১৪ নভেম্বর ২০২২) সকালে পুলিশ হেডকো য়ার্টার্সের হল অব প্রাইডে এ সাক্ষাতকালে পুনাক নেতৃবৃন্দ আইজিপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আইজিপিও পুনাক সভানেত্রীসহ অন্যান্য নেতৃবৃ ন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।

সাক্ষাতকালে পুনাক সভানেত্রী পুনাকের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে আই জিপিকে অবহিত করেন। তিনি সংগঠনটিকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যেতে আইজিপির সহযোগিতা কামনা করেন।

আইজিপি বলেন, পুনাক পুলিশ পরিবারের নারীদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। দিন দিন প্রতিষ্ঠানটির কার্যক্রম ও কলেবর বাড়ছে। তিনি পুনাকের কার্য ক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি পিগণ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপ স্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST