June 4, 2026, 3:14 pm
শিরোনামঃ
যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : ডিসি ময়মনসিংহ মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবির পুলিশের বিশেষ টহল নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু”
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আওয়ামী লীগ সব সময় দেশ গঠনে ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে

Reporter Name

নিজস্ব প্রতিবেদক রংপুরের মহাসমাবেশে আওয়ামী লীগ সব সময় দেশ গঠনে ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে। – রংপুর অঞ্চলের মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রংপুর জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে এ ঘোষণা দেন তিনি।

প্রতিবছর বন্যা এবং খরায় আক্রান্ত হন তিস্তা নদীপাড়ের মানুষ। দুই পাড়ের লাখ লাখ মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করতে পারে একমাত্র মহাপরিকল্পনা বাস্তবায়ন। এ পরিকল্পনা বাস্তবায়ন করা হলে তিস্তাপাড়ের মানুষের পানির জন্য অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকলে দেশ ধ্বংস করে আর ক্ষমতায় না থাকলে অগ্নি সন্ত্রাস শুরু করে। আর আওয়ামী লীগ সব সময় দেশ গঠনে ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে।’

শেখ হাসিনা বলেন, ২০১৪ সালের নির্বাচন পূর্ববর্তী সময়ে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে যাত্রীবাহী গাড়ীতে আগুন দিয়ে বহু মানুষ হত্যা করেছে। রংপুরের মিঠাপুকুরেও চলন্ত বাসে অগ্নি সংযোগ করে মানুষ পুড়িয়ে মেরেছে।
ছবি, ইন্টারনেট



Our Like Page
Developed by: BD IT HOST