আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতা গ্রেফতার
Reporter Name
Update Time :
Tuesday, September 29, 2026
/
28 Time View
/
Share
প্রথম বাংলা : নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৫:৩০ ঘটিকায় নাশকতার পরিকল্পনা করার সময় উত্তরা পশ্চিম থানার ০৭ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে গ্রেফতারকৃতরা ওই বাসায় সমবেত হয়েছিলো।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।