June 13, 2026, 7:08 am
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আখাউড়ায় পুলিশের অভিযানে ৪০ বোতল স্কাফ সিরাপ, ওয়ারেন্টভুক্ত আসামী, এবং ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার) আখাউড়া,ব্রাহ্মণবাড়িয়া।

পুলিশ সুপার জনাব মো: আনিসুর রহমান মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব কামরুল ইসলাম, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: আসাদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্রী সঞ্জয় কুমার সরকার

এর সার্বিক সহযোগিতায় আখাউড়া থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, ছিনতাই প্রতিরোধ, মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) নুপুর কুমার দাশ এর নেতৃত্বে একটি টিম গত ২৯/০৮/২০২২ইং তারিখ অনুমান দুপুর ২টা ৩০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ৪নং আখাউড়া উত্তর ইউপিস্থ, আজমপুর সাকিনে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া আজমপুর রেলওয়ে কলোনীর সিরাজ মিয়ার বাড়ির সামনে রাস্তার উপর হতে মাদক জাতীয় ০৪ কেজি গাঁজাসহ মোঃ জারিফ আনছারি অভি(২২)কে গ্রেফতার করা হয়। তার পিতা-মিজান আনছারি, মাতা-জান্নাতুল ফেরদৌস, সাং- পাইকপাড়া, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। উক্ত আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে ১টি নারী ও শিশু আইনের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

অপর অভিযানে, আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) মো: কামরুজ্জামান এর নেতৃত্বে একটি টিম গত ২৯/০৮/২০২২ইং তারিখ অনুমান ৩টা.৪৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ, খড়মপুর এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া খড়মপুর বন্ধবন্ধু স্কয়ার বাইপাস মোড় হইতে অনুমান ৩০০ গজ উত্তর দিকে মা-বাবার দোয়া সিট কভার সেন্টার দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক জাতীয় ৪০ বোতল স্কাফ সিরাপ সহ মোঃ আশিক মিয়া(২৫) কে, গ্রেফতার করা হয়েছে। তার পিতা-সোনা মিয়া, সাং- বিষ্ণুপুর (ছতুরপুর,জামাল চেয়ারম্যানের বাড়ির পাশে) থানা- বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। উক্ত আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

আরেক অভিযানে, আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) জাকির হোসেন, জিআর এর নেতৃত্বে একটি টিম আখাউড়া থানাধীন ১নং মনিয়ন্দ ইউপিস্থ মনিয়ন্দ দক্ষিন পাড়া হইতে বিজ্ঞ আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামী আবুল কালাম প্রকাশ কালন মিয়া কে গ্রেফতার করা হয়েছে। তার পিতা-মৃত আব্দুল কাদের, সাং- মনিয়ন্দ (দক্ষিন পাড়া) , থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। উক্ত আসামীর বিরুদ্ধে ১টি চুরির মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

ওসি তদন্ত শ্রী সঞ্জয় কুমার সরকার জানান
গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে পেরন করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST