July 29, 2026, 4:21 am
শিরোনামঃ
লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী চলতি বোরো ধান ও চাউল সংগ্রহ নিয়ে চলছে তুঘলকি কান্ড সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম ৯/১১-এর ২৫তম বার্ষিকীর স্মরণানুষ্ঠানে মামদানির অংশগ্রহণ ঠেকাতে পিটিশন, স্বাক্ষর প্রায় ১৭ হাজার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আজকে তোমরা কম্বল খান দিয়া হামার খুব উপকার করলেন বাহে

Reporter Name

মোঃশাহজাহান খন্দকার জেলা প্রতিনিধি 

কুড়িগ্রাম জেলায় গত এক সপ্তাহ ধরে ঘন কুয়াশা, কন-কনে ঠান্ডায় শীতের তীব্রতা টের পাচ্ছে মঙ্গা কবলিত উত্তর অঞ্চলের মানুষ। সবচেয়ে কষ্টে আছে ছিন্নমূল ও দরিদ্র শ্রেণির জনগোষ্ঠী। শীতবস্ত্র দিয়ে এসব অসহায় মানুষের পাশে দাড়িয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে নুরুস সাবা মিঠু’র সহায়তায় রাজিবপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল মোহনগঞ্জ ইউনিয়নের কৃত্তনতারি এলাকায় ১০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় ১৫ জন শিশু শিক্ষার্থীকে সোয়েটার(জ্যাকেট) উপহার দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।

কম্বল হাতে পেয়ে হাজেরা বেওয়া,তছিরন বেওয়া ও আমিনা বেগম বলেন,হামরা জারত মরি গেইনো বাহে,কাইয়ো হামার খোঁজ নেয় নাই। কইদিন থাকি আগুন জ্বলেয়া ছাওয়াল পোয়াল নিয়ে কষ্ট করি রাত দিন পার করছি। তোমরা আজ কম্বল খান দিয়া হামার খুব উপকার করলেন বাহে। হামরা দোয়া করি,তোমারগুলের ভাল হইবে।

এ সময় উপস্থিত ছিলেন- ঢুসমারা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃমোস্তাফিজুর রহমান,চিলমারী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুশাহেদ খান, মোহন গঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ খঃম আব্দুল হালিম, সিএনআই প্রতিবেদক জাহিদ হাসান,মোহনগঞ্জ ইউপি সদস্য মোঃআমিনুল ইসলাম বাচ্চু,এসআই আজিজুর রহমান,ওয়াসিম বিল্লাহ্ প্রমুখ।



Our Like Page
Developed by: BD IT HOST