May 31, 2026, 8:14 am
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আমরা রাজশাহীর উদ্যোক্তা’ গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ ‘আমরা রাজশাহীর উদ্যোক্তা’ গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১২ এপ্রিল) নগরীর মাস্টার সেফ চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।২০২০ সালের জুনের কিছু তরুণ উদ্যোক্তাদের নিয়ে ‘আমরা রাজশাহীর উদ্যোক্তা’ নামে একটি গ্রুপ করা হয়। তিন বছরে গ্রুপে এখন প্রায় ৬২ হাজার সদস্য। প্রতিবছরের ন্যায় এবারো গ্রুপটি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজ ন করেন।ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর স্বনামধন্য ডেভেলপার প্রতিষ্ঠান আল-আকসা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপের প্রধান পৃষ্ঠপোষক মিজানুর রহমান কাজি।

আরো উপস্থিত ছিলেন,আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপে র প্রতিষ্ঠাতা মাসুদ রানা,এডমিন মিজানুর রহমান,ইসমত আরা শ্যামলী,মডারেটর সাগর সরকার,গৌরি শাহা মিষ্টি, সঞ্জিতা মজুমদারসহ এই গ্রুপের সকল সদস্যবৃন্দ।
‘আমরা রাজশাহীর উদ্যোক্তা’গ্রুপের প্রধান পৃষ্ঠপোষক মিজানুর রহমান কাজি বলেন,আমরা সব সময় লাভের আশা করবো,এমন মানুষিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আপনারা একেকজন একেক ধরনের পণ্য নিয়ে কাজ করবেন। একি পণ্য নিয়ে সবার কাজ করার দরকার নেই। একি পণ্য নিয়ে সবাই কাজ করলে নতুনত্ব সৃষ্টি হবে না। নিজেদের মধ্যেই শুরু হবে প্রতিযোগিতা। নিজেদের মধ্যে প্রতিযোগিতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনারা প্রতিনিয়ত নতুন কিছু করার চেষ্টা করবেন।

উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, পণ্যের মান ঠিক রেখে কাজ করতে হবে। পণ্যের পরিচিতি মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। তখনি একটি পণ্য ক্রেতা গ্রহন করবে,যখন সেটি মানসম্মত হবে। আমরা সবাই এক সাথে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই।করোনার অতিমহামারি’র কারণে হতাশায় থাকা নতুন উদ্যোক্তা ও যুবক-যুবতীদের নিয়ে এই গ্রুপের আত্মপ্রকাশ ঘটে। আল-আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজীর উদ্যোগে কিছু যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা হয়। এসব উদ্যোক্তাদের পণ্য বিক্রি ও প্রচারের জন্য ক্রিয়েট করা হয় ফেসবুকে ‘আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপ’।



Our Like Page
Developed by: BD IT HOST