September 8, 2026, 10:29 pm
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আলাউদ্দিন হত্যার বিচার হবে, …লক্ষ্মীপুরে মাটিতে মাহবুবুল আলম হানিফ

Reporter Name

নূর মোহাম্মদঃ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ বলেছেন, বিএনপির সন্ত্রাসীরা এত দিন ঘাপটি মেরে ছিল। তথাকথিত আন্দোলনের নামে এখন সারা দেশে তাদের সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। আন্দোলনের নামে সারা দেশে অরাজকতা সৃষ্টি করে চলছে বিএনপি।

আজ সোমবার সকালে লক্ষ্মীপুরের রশিদপুরে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। সম্প্রতি স্থানীয় যুবলীগ নেতা আলাউদ্দিন পাটওয়ারী সন্ত্রাসীদের হাতে নিহত হওয়ার ঘটনায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে রশিদপুর ঈদগাহ মাঠে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মাহবুবউল-আলম হানিফ বলেন, এ পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে, তার প্রতিটির জন্য বিএনপি দায়ী। বিএনপির ছত্রছায়ায় সন্ত্রাসীরা দেশের যে প্রান্তেই থাকুক না কেন, তাদের খুঁজে বের করে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে আইনের শাসন নিশ্চিত করা হবে।

জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে হানিফ আরও বলেন, আমরা ভেবেছিলাম, সন্ত্রাস কমে গেছে। কিন্তু লক্ষ্মীপুরের ঘটনায় প্রমাণ হয়েছে, বিএনপির সন্ত্রাসীরা এখনো ছড়িয়ে-ছিটিয়ে আছে। সন্ত্রাসীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত কয়েক বছর থেকে দেশে ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের কল্যাণে কাজ করে চলছে আওয়ামী লীগ সরকার। আমরা ভেবেছিলাম, মানুষের যেহেতু দুঃখকষ্ট দূর হয়েছে, তাই সন্ত্রাসও কমে গেছে। কিন্তু উন্নয়ন সহ্য করতে না পেরে বিএনপি সন্ত্রাস বাড়িয়ে দিয়েছে।

এর আগে তিনি নিহত যুবলীগ নেতা আলাউদ্দিন পাটওয়ারীর গ্রামের বাড়িতে তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। পরে আলাউদ্দিনের কবরে জিয়ারত করেন মাহবুবউল-আলম হানিফ।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ্যডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আ্যডভোকেট রাসেল মাহামুদ মান্না, লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাছুম ভূঁঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ূন কবির পাটওয়ারীসহ আরও অনেকে।

নিহত আলাউদ্দিনের শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপনকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন আশ্বস্ত করে বলেন, এ হত্যার বিচার হবে।
প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আলাউদ্দিন পাটওয়ারী (৪৫) দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।

উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর পোদ্দার দিঘির পাড়ে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড ছররা গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় অজ্ঞাত ২০ জনসহ যুবদল ও ছাত্রদলের ১৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।



Our Like Page
Developed by: BD IT HOST