July 31, 2026, 4:04 pm
শিরোনামঃ
আওয়ামীলীগের ধুসর খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাভেল বিএনপি সাজার চেস্টা পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় : আইজিপি বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি পারিবারিক কলহের জেরে গৃহবধূ হত্যা: ঘটনার ০২ দিনের মধ্যেই প্রধান আসামি গ্রেফতার করলো পিবিআই গাজীপুর বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ইরানের রাষ্ট্রদূতের শাহজাদপুর সিএসএফ গ্লোবাল সেন্টার পরিদর্শন

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

ইরানের রাষ্ট্রদূত মনছুর চাভসী শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি গ্রামে অবস্থিত সিএসএফ গ্লোবাল সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শ নকালে তিনি সেন্টারে উপস্থিত প্রায় ২০০ প্রতিবন্ধী ব্যক্তির খোঁজখবর নেন এবং তাদের স্বাস্থ্য ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চান।

রাষ্ট্রদূতের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন তার সহধর্মিণী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান,শাহজাদপুর থানার অফিসার ইন চার্জ মোঃ আছলাম আলী,সিএসএফ গ্লোবাল সেন্টারের এক্সি কিউটিভ মেম্বার আল মামুন,শাহজাদপুর উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু,সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ,পৌর বিএনপি’র সভাপতি এমদাদুল হক নওশাদ,সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলীসহ বিএনপি, যুবদল ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সিএসএফ গ্লোবাল সেন্টার শাহজাদপুর শাখায় বর্তমানে প্রায় ২,০০০ প্রতিবন্ধী ব্যক্তিকে চিকিৎসা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম হিসেবে গড়ে তোলা হচ্ছে। এছাড়া প্রশিক্ষণের পর তাদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়। এ উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ইরানের রাষ্ট্রদূত মনছুর চাভসী সিএসএফ গ্লোবাল সেন্টারের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এমন মানবিক উদ্যো গের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তার এই সফর স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।



Our Like Page
Developed by: BD IT HOST