June 30, 2026, 3:59 pm
শিরোনামঃ
সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে: পুলিশ সুপার ময়মনসিংহ কক্সবাজার বাস টার্মিনালে এক কলেজ ছাত্রের মৃত্যু লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ১০ মাধ্যমিক বিদ্যালয়ের তালিকা প্রকাশ,স্ব মহিমার শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষ জানেন কি? ইসলামপুর খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দায়িত্ব পালন করছে পুলিশ: আইজিপি

Reporter Name

প্রথম বাংলা -ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত ও স্বস্তিদায়ক করতে বাংলাদেশ পুলিশের সক ল সদস্যরা একযোগে দায়িত্ব পালন করছেন বলেজানি য়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।

রবিবার বিকেলে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে আই জিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ডিএমপিকমিশ নার হাবিবুর রহমান বিপিএম-বার,পিপিএম-বারসায়েদা বাদ বাস টার্মিনাল পরিদর্শন করেন। এরপর ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন আইজিপি।

তিনি বলেন, ঈদের ছুটিতে বিভিন্ন পর্যটন কেন্দ্রে জনস মাগম বাড়ে। সবগুলো বিষয় বিবেচনায় রেখে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।ঢাকা মহানগর পুলিশে র পাশাপাশি জেলাগুলোতে জেলা পুলিশ, হাইওয়ে পু লিশ,রেলওয়ে পুলিশ,নৌ পুলিশ,স্পেশালাইজডইউনি ট সোয়াট,এটিও,বোম ডিস্পোজাল ইউনিট,এপিবিএ নসহ বাংলাদেশ পুলিশের সব ইউনিট নিরাপত্তা নিশ্চি ত করতে দায়িত্ব পালন করছেন।

তিনি আরো বলেন, ঈদে ফিটনেসবিহীন কোনো গাড়ি চলাচল করতে পারবে না। পাশাপাশি মহাসড়কে নছিমন,করিমন,ভটভটি চলাচলও বন্ধ থাকবে।

যাত্রীদের অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোনো যানবাহনে যাত্রী হবেন না। ঈদের আনন্দ ভাগাভাগি করতে আপনারা গ্রামের বাড়িতে যাচ্ছেন, দুর্ঘটনার শিকার হয়ে যেন আপন-জনদের নিকট যেতে না হয়।

ফাঁকা ফ্লাট বা বাসা-বাড়িতে কেউ যেন কোনো ধরনের অপরাধ সংঘটন করতে না পারেন সেজন্য দারোয়ান দের যথাযথভাবে নিয়োজিত করতে ফ্লাট মালিকদের প্রতি আহ্বান জানান আইজিপি। যাদের বাড়িতে সিসি টিভি আছে তা সচল রাখতে রাখতেও তিনি অনুরোধ করেন। যাতে কোন ধরণের অপরাধ সংঘটিত হলেও অপরাধীদের আইনের আওতায় আনা যায়।

আইজিপি বলেন, ঈদে কেনাকাটাকে কেন্দ্রে করে এক টি চক্র জাল টাকা ছড়িয়ে দেয়ার চেষ্টা করেন। সে বি ষয়ে সকলকে সতর্ক থাকার থাকতে হবে। টাকা পরিব হনে কোনো ধরনের সহযোহিতা চাইলে পুলিশ সেবা দিতে প্রস্তুত আছে। যেকোনো প্রয়োজনে জনসাধরণ কে জতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করার অনুরোধ করেন তিনি।

তিনি বলেন, সরকার সাধারণ মানুষের যাতায়াত সহজ করার জন্য সড়ক ও রেলপথের অনেক উন্নয়ন সাধন করেছে। এতে সাধারণ মানুষ নিরাপদে ও নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন। যাত্রী সাধারণেরআগা মী ৩-৪ দিন চাপ বেশি থাকবে। সকলের সম্মিলিত প্র চেষ্টায় একটি নিরাপদ যাতায়াত ও স্বস্তির ঈদ উপহার দিতে সক্ষম হব।

বান্দরবানের থানচি ও রুমাতে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আই জিপি বলেন,পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনা ল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হয়ে ছে। আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই, কুকি-চিনের বিরুদ্ধে আমরা সবাই মিলে কাজ করছি এখন আতঙ্কি ত হওয়ার মতো অবস্থা নেই।

অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন,সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে ন। আমরা যেভাবে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করে ছি,পাহাড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধেও সশস্ত্র বাহিনীসহ স বাই একসঙ্গে কাজ করছি। পাহাড়ের আইনশৃঙ্খলাপরি স্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যারা পাহাড়ে অপরাধ সংগঠি ত করার সঙ্গে জড়িত রয়েছে তাদের তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ হবে বলেও উল্লেখ করেন তিনি।

আইজিপি ও ডিএমপি কমিশনার সায়েদাবাদ বাস টার্মি নাল পরিদর্শনকালে বাংলাদেশ পুলিশ ও ডিএমপির ঊ র্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দবৃন্দ উপস্থিত ছিলেন।পরে আইজি পি,ডিএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন।



Our Like Page
Developed by: BD IT HOST