November 9, 2026, 8:06 pm
শিরোনামঃ
রায়পুরের মেয়ে খালেদাকে স্বামীর বাড়িতে বিষ খাইয়ে হত্যার অভিযোগ “নরসিংদীতে বিদেশি_পিস্তল ও গুলিসহ চিহ্নিত-শীর্ষ সন্ত্রাসী-সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার! অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ কর্তৃক জাককানইবি পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ আইজিপির সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের প্রতিনিধিদলের সাক্ষাৎ দিরাই প্রতিদিন নামে এক অনিব্ধিত পোর্টালে সাবেক চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ রামগতি ও কমলনগরে ৩১ কোটি টাকার বেড়িবাঁধ নির্মাণ: নিম্নমানের ইট সরিয়ে মানসম্মত কাজ করছে বি জে কোম্পানি পুলিশ সুপার রাজশাহী “পদোন্নতি প্রাপ্ত”পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করান সুনামগঞ্জের ষোলঘরস্থ কেন্দ্রীয় শ্রী শ্রী শ্মশানঘাটে দু”দিনব্যাপী কালীমাতার পূজার্চ্চনা ও মোমবাতি প্রজ্বলন আসন্ন ৬ নং চরশাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে খসরুল আলম মাহমুদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

“নরসিংদীতে বিদেশি_পিস্তল ও গুলিসহ চিহ্নিত-শীর্ষ সন্ত্রাসী-সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার!

Reporter Name

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি :

নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক’ বিপিএম এর,প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় নরসিংদী ডিবি পুলিশের একটি চৌকস দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা (৩৬) ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে (২৮) নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে ৯ইং নভেম্বর গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তার দেখানো মতে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গত কিছুদিন যাবৎ চৌয়ালা-শালিধা এলাকায় দুটি গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষ হয়। গত ২২ জুলাই এবং সর্বশেষ ২ নভেম্বর সংঘটিত গোলাগুলির ঘটনায় শিশুসহ হতাহতের ঘটনায় সনেট ও রাকিবের বিরুদ্ধে একাধিক মামলা রুজু রয়েছে। সনেট মোল্লার বিরুদ্ধে মোট ২৮ টি (হত্যা ৫টি, হত্যা চেষ্টা ও গুরুতর জখম ৪টি, ডাকাতি-দস্যুতা ০৭টি , অস্ত্র ৫ টি,মাদক ৩টি,চাঁদাবাজি অপহরণ ২টি, বিস্ফোরক ও অন্যান্য ২টি) মামলা রয়েছে এবং রাকিবের বিরুদ্ধেও বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ‘নরসিংদী_জেলা_পুলিশ_মাদক_সন্ত্রাস_অবৈধ_অস্ত্র_ও_গোষ্ঠীগত_সহিংসতাসহ_যেকোনো_অপরাধীদের_বিবিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST