নিজস্ব প্রতিনিধি -আজ হারিয়ে যেতে নেই মানা! সাগরের নীল জলরাশি পাহাড়ের সাথে যেখানে মিশেছে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি উখিয়া উপজেলার মিলন মেলা ও বনভোজন সম্পন্ন হয়েছে।২৮ জানুয়ারী ২০২৩ইং শনিবার উখিয়া উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির পিকনিক রুপ নিয়েছে মিলন মেলায়।
পবিত্র কোরআন তিলাওয়াত মধ্য দিয়ে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি উখিয়া উপজেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সহ-সভাপতি জহির আহমদের যৌথ সঞ্চালনায় সংগঠনের সভাপতি ডাঃ ফরিদ আহমদের সভাপতিত্বে উক্ত মিলন মেলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কক্সবাজার জেলা সভাপতি আরিফ-উল মওলা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ আবুল মনসুর চৌধুরী,ইনানী পুলিশ ফাড়ীর ইনচার্জ মোহাম্মদ কাওসার,পালং মেডিকেল ইনস্টিটিউটের চেয়ারম্যান সেলিম উল্লাহ সুজন,উখিয়া প্রেসক্লাব সভাপতি সায়েদ মোহাম্মদ আনোয়ার,অরিয়ন হাসপাতালের চেয়ারম্যান জহির আহমেদ,অরিজিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুস,তাজমান হাসপাতালের চেয়ারম্যান আবুল আলা,ইবনে হায়সাম প্রতিনিধি মাহবুবুর রহমান, স্কয়ার ফার্মা প্রতিনিধি মামুন-অর রশিদ, বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি কুতুপালং শাখার সভাপতি ইকবাল হোসেন,কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি থাইয়াংখালী শাখার সভাপতি আব্দুল কাদেরসহ বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ।
দিনজুড়ে উখিয়া উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির বনভোজন ও মিলন মেলা সকাল ১০টায় সোনারপাড়া ইন্ট্রাকো প্রপার্টিজে গমন,আসন গ্রহণ, অতিথিদের ফুল দিয়ে বরণ,পরিচিত সভা,সংক্ষিপ্ত আলোচনা সভা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।
দিন গড়িয়ে সন্ধ্যা নামে,বিকেল শেষে নীল সাগরের বুকে অস্ত নামে সোনালী সূর্য,পরিশেষে বিদায়ের পালে স্মৃতির ডায়রিতে জমা হল উখিয়া উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মিলনমেলা।