June 26, 2026, 7:06 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উত্তরাঞ্চলের ফোক শিল্পী ক্লোজ ওয়ান তারকা সাজু:

Reporter Name

আবু সাঈদ শিমুল :জাতীয় দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পত্রিকা:কুড়িগ্রাম-জেলা প্রধান ব্যুরো।

কুড়িগ্রামের শিল্পী সাজু আহাম্মেদ সরকারকে শুধু সাজু নামেই সবাই চিনে তাকে।২০০৮ সালে একটি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় দ্বিতীয় বানার অ্যাপ হন তিনি।
প্রথম না হওয়াতে তার জেলায় বিক্ষোপ করেছিল মানুষ।
তার গানের শুরুটা উত্তরাঞ্চলের লোক গান দিয়ে হলেও পরবর্তীতে অন্যান্য জেলার গানও করেছেন তিনি।
এ ছাড়া আধুনিক গান ও চলচিত্রের জন্যও গেয়েছেন সাজু।”বি হাইন্ড দি টোকাই” নামে একটি চলচিত্রে অভিনয় করেছেন তিনি।এখন পর্যন্ত তার একক অ্যালবাম প্রকাশ হয়েছে দশটি। আরও গাওয়া হয়েছে মিশ্র অ্যালবামে।
ইতি মধ্যে ১২টি জেলায় “সাজু সঙ্গীতাঙ্গন” নামে গানের স্কুলও করেছেন তিনি।এ পর্যন্ত উপহার দিয়েছেন বেশ কিছু শ্রোতা প্রিয় গান।আসন্ন ঈদুল ফিতর বাজারে আসবে তার নুতন মৌলিক একটি একক অ্যালবাম,
নাম ‘মৃত্যু’। দশটি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে।

গান গুলো হচ্ছে “কথা ছিল থাকবো দু’জন,
কাঁদবে তুমি গোপনে,
দেহ দুরে চলে যায়,
মাওলার নাম,মৃত্যু, অপরুপ তরণী,
তোমার কাছেই রবো,
বিনা দোষে দোষী,
মোরগ জবা,ও গানের মানুষ, সবগুলো
গানই লেখা ও সুর করা সাজু নিজের।
গানগুলো যৌথভাবে সঙ্গীতা আয়োজন করেছেন টফি রেনার ও আর অ্যান্ড রায়।
নুতন অ্যালবাম প্রসঙ্গে – রিপোর্টারকে সাজু বলেন,
আমার টার্গেড ছিল প্রতিবছর একটি করে অ্যালবাম বের করার।

অ্যালবামের নাম “মুত্যু” কেন?
জানতে চাইলে তিনি বলেন,
আমি সব সময় জীবন মুখী গান করি, যা নিজের জীবনের সঙ্গে সম্পর্কিত।
প্রতিবছর একটি করে অ্যালবাম বের করার ইচ্ছে আছে।
দর্শকদের ভাল কিছু উপহার দিতে চাই।
মৃত্যুর পর গানগুলোই আমাকে বাঁচিয়ে রাখবে।
অ্যালবাম আমার জীবনের ডাইরী।
কখনও লাভের হিসেব করে গান করিনি।ভালবাসা থেকেই একের পর এক কাজ করছি।
আমি দর্শকদের জন্য গান করি।
গান ভাল হলে দর্শকদের মনে দাগ কাটবেই।
বর্তমানে গানের বাজার মন্দা।
মন্দা সময়ে অডিও বাজার।
এখন আর কেউই অ্যালবাম প্রকাশ করেনা।
ভিউয়ের দৌঁড়ে সঙ্গীতাঙ্গন।

গানের বাজার দখলে রেখেছে মিউজিক ভিডিও। তাইতো বেশ কয়েক বছর ধরেই অডিও অ্যালবাম বিলুপ্ত।
এমন সময় এসেও ব্যবসায়িক চিন্তা না করে
ব্যতিক্রম ভাবনায় সাজু।
দেশের শীর্ষ অডিও -ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে আসন্ন ঈদে তার নুতন অ্যালবামটি মুক্তি পাবে।
গান নিয়ে আগামী দিনের পরিকল্পনা জানিয়ে এই গায়ক বলেন, যতদিন বেঁচে আছি গান করব।
গান ছাড়া আমার পিছুটান নেই।
যতদিন দেহে প্রাণ আছে ততদিন কন্ঠে থাকবে গান।
আমার বেশি কিছু প্রত্যাশা নেই। বাড়ি গাড়ি
চাইনা।

দু’বেলা দু’মুঠো খেয়ে গানের জগতে বাকিটা জীবন পার করে দিতে চাই।
কথা প্রসঙ্গে জানিয়েছেন,
তাকে আজকের সাজু তৈরীতে ফোক গান গুলোর ভূমিকা অতুলনীয়। যে গান গুলো তাকে দর্শক মহলে পরিচিতি এনে দিয়েছে। এর আগে সাজুর ডজন খানেক অ্যালবাম বের হয়েছে।
তার মধ্যে আলোচিত হয়েছে” মায়ায় পড়েছি”
মিস সুন্দরী, ভাবিয়া দেখো রে,
০১৭১ ৪৫৫৮২৮৩
প্রভৃতি অ্যালবাম।

এতে তাঁর গাওয়া ও সুর করা গান তোমার বাড়ির রাস্তাটার মায়ায় পড়েছি,
বন্ধুরে তোর পিরিতে লাশ হইয়া ভাসিলাম নদীতে,
সহ আরও কিছু গান শ্রোতা প্রিয় হয়।
লোক সঙ্গীত গেয়ে খ্যাতি অর্জন কারী এই শিল্পী ২০০৮ সালে রিয়ালিটি শো ক্লোজ আপ ওয়ান এ দ্বিতীয় রানার আপ নির্বাচিত হন।



Our Like Page
Developed by: BD IT HOST