November 25, 2026, 8:10 am
শিরোনামঃ
দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে ডেটিং অ্যাপের আড়ালে প্রতারণার ফাঁদ, ডিবি কর্তৃক গ্রেপ্তার ৭ খাদ্য অধিদপ্তরে এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পোস্টিং পেতে লাখ লাখ টাকা যায় কার পকেটে? ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না: বিএমএসএফ ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা উধাও নয়, হাসিনার নিরাপত্তায় চার রাফাল: রাজনাথ সিং ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত ময়মনসিংহে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ডিআইজির সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ শেখ হাসিনা মাথা কেটে দেওয়ার অধিকার কে দিয়েছে তাকে মোবাইলে ধামকিয়ে, ইভেন আঘাত করেও কিছুই হবে না
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উন্নয়নের স্বার্থে রংপুর বাসী আজ নৌকাকে বিজয়ী করবেন: ডালিয়া

Reporter Name

রংপুর জেলা প্রতিনিধিঃ।রংপুর সিটি করপোরে শন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া বলেছেন,সুষ্ঠু ভোট হচ্ছে।রংপুর নগর বাসী আজ উন্নয়নের স্বার্থে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী কর বেন।মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় নগরীর লায়ন্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন,ভোটের পরিবেশ চমৎকার রয়েছে।উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নগরবাসী ভোট দিতে কেন্দ্রে আসছেন।জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।ডালিয়া আরও বলেন,বিজয়ী হয়ে আমি নগরবাসীকে দেয়া ইশতেহার গুলো বাস্তবায়ন করে একটি তিলোত্তমা নগরী হিসেবে রংপুর সিটি করপো রেশনকে গড়ে তুলবো।

এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিটি সাধারণ ভোট কেন্দ্রে একজন পুলিশ কর্মকর্তাসহ দু’জন কনস্টে বল, দু’জন অস্ত্রধারী আনসার, ১০ জন আনসার-ভিডিপি’র সদস্যসহ মোট ১৫ জনকে মোতায়েন করা হয়েছে।গুরুত্বপূর্ণ ৮৬টি ভোটকেন্দ্রে একজন পুলিশ কর্মকর্তাসহ ৩জন কনস্টেবল,২জন অস্ত্রধারী আনসার ও ১০ জন আনসার-ভিডিপি’র সদস্যসহ মোট ১৬ জনকে মোতায়েন করা হয়েছে।

নগরীর ৩৩টি ওয়ার্ডে ১১ প্লাটুন বিজিবি,১৭টি র্যাব ’র টিম, পুলিশ,এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে প্রতিটি ওয়ার্ডে ১টি করে মোবাইল ফোর্স, ১১টি স্ট্রাইকিং ফোর্স ও ৬টি রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স কাজ করছে। এছাড়া নির্বাচনে শান্তিশৃঙ্খলা রক্ষায় নগরীর ৩৩টি ওয়ার্ডের জন্য ৩৩ জন নির্বাহী ম্যাজি স্ট্রেট ও ১৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি ২২৯টি কেন্দ্রের সব গুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নিশ্চি ত করার সঙ্গে সঙ্গে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।

নির্বাচনের প্রধান আকর্ষণ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা৫ করছেন। তারা হলে ন— জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎ ফা ডালিয়া,জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাস দ-ইনু) শফিয়ার রহমান,ইসলামী আন্দোলন বাংলা দেশের আমিরুজ্জামান পিয়াল,খেলাফত মজলি শের তৌহিদুর রহমান মণ্ডল রাজু,জাকের পার্টির খোরশেদ আলম খোকন,বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান এবং স্বতন্ত্টর প্রার্থী মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলন। এছাড়া সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৬৮ এবং ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৮৩ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।



Our Like Page
Developed by: BD IT HOST