July 18, 2026, 10:54 pm
শিরোনামঃ
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা গ্রহণ করতে হবে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর সংগঠন গেরিলা বাহিনী কেন্দ্রীয় কমিটি পরিবর্তন সভাপতি আনোয়ার’সাধারণ সম্পাদক আবু বক্কর কে শুভেচ্ছা ও অভিনন্দন ভালুকায় মাদক কারবারির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ। ‎ নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি উপকূলের নতুন নক্ষত্র: বিভাগীয় রাজনীতিতে জাহিদ হোসেনের বলিষ্ঠ উত্থান ময়মনসিংহে হৃদয়ের ওপর সন্ত্রাসী হামলা: তিনজন গ্রেফতার মাজারে ‘শিকল সাইজি’ সেজেও শেষ রক্ষা হলো না: মাগুরার চাঞ্চল্যকর মানিক লাল হত্যা মামলার খুনি লিটন”গ্রেফতার করেছে র‍্যাব গৌরীপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুমকির অভিযোগ, ইউএনওর ভিডিও বার্তা *মিরপুর প্রেসক্লাবে জাঁকজমকপূর্ণ পরিবেশে তিন বিশিষ্ট ব্যক্তির জন্মদিন উদযাপন ও পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত ঘোষণা* নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন : স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উপকূলের নতুন নক্ষত্র: বিভাগীয় রাজনীতিতে জাহিদ হোসেনের বলিষ্ঠ উত্থান

Reporter Name

বিশেষ প্রতিবেদক, শরণখোলা:

উপকূলীয় অঞ্চলের সীমানা পেরিয়ে বিভাগীয় রাজনীতির মূল স্রোতে এখন এক উজ্জ্বল নক্ষত্রের নাম জাহিদ হোসেন। বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী ‘চৌকিদার বাড়ি’র এই কৃতী সন্তান তাঁর মেধা ও নেতৃত্বগুণে স্থান করে নিয়েছেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক কমিটিতে। জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে তাঁর এই নতুন দায়িত্বপ্রাপ্তির খবর নিশ্চিত হওয়া গেছে। অবহেলিত উপকূলীয় অঞ্চল থেকে উঠে এসে বিভাগীয় পর্যায়ের নেতৃত্বে তাঁর এই বলিষ্ঠ অবস্থান সমগ্র শরণখোলাবাসীকে আজ এক অনন্য গৌরবের অংশীদার করেছে।গৌরবের পারিবারিক ঐতিহ্য”

জাহিদ হোসেনের এই অগ্রযাত্রার শিকড় প্রোথিত রয়েছে তাঁর সুদীর্ঘ ও গৌরবময় পারিবারিক ঐতিহ্যের মাঝে। তিনি শরণখোলার প্রবীণ ও বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুস সালাম হাওলাদারের (এলাকায় যিনি ‘সালাম চৌকিদার’ নামে সমধিক পরিচিত) যোগ্য সন্তান। তাঁর পিতা ছিলেন সাবেক সফল ইউপি সদস্য, ৩নং রায়েন্দা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং এলাকার একজন সর্বজনশ্রদ্ধেয়, ন্যায়পরায়ণ বিচারক।
পারিবারিক এই নেতৃত্বের ধারাকে মাঠপর্যায়ে সচল রেখেছেন তাঁর মেজ ভাই আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিক। তিনি আসন্ন ৩নং রায়েন্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল জনপ্রিয়তা নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে শক্ত অবস্থানে রয়েছেন।

তারুণ্যের মেধা ও আগামীর সম্ভাবনা
ব্যক্তিগত জীবনে জাহিদ হোসেন একজন উচ্চশিক্ষিত, প্রজ্ঞাবান ও আধুনিক মনস্ক তরুণ নেতা। চমৎকার বাচনভঙ্গি, সদালাপী ও মেহেরবান স্বভাবের কারণে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তাঁর একটি নিজস্ব গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর এই সুশিক্ষা, রাজনৈতিক দূরদর্শিতা এবং পারিবারিক ঐতিহ্যই প্রমাণ করে যে—আগামী দিনে সমগ্র শরণখোলা উপজেলাকে একটি সুসংগঠিত ও আধুনিক রূপ দেওয়ার পূর্ণ যোগ্যতা তাঁর রয়েছে।

“তৃণমূল থেকে শুরু করে বিভাগীয় পর্যায়—এই পরিবারের নেতৃত্বের ধারাবাহিক অবদান শরণখোলার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত।”



Our Like Page
Developed by: BD IT HOST