July 18, 2026, 10:54 pm
শিরোনামঃ
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা গ্রহণ করতে হবে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর সংগঠন গেরিলা বাহিনী কেন্দ্রীয় কমিটি পরিবর্তন সভাপতি আনোয়ার’সাধারণ সম্পাদক আবু বক্কর কে শুভেচ্ছা ও অভিনন্দন ভালুকায় মাদক কারবারির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ। ‎ নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি উপকূলের নতুন নক্ষত্র: বিভাগীয় রাজনীতিতে জাহিদ হোসেনের বলিষ্ঠ উত্থান ময়মনসিংহে হৃদয়ের ওপর সন্ত্রাসী হামলা: তিনজন গ্রেফতার মাজারে ‘শিকল সাইজি’ সেজেও শেষ রক্ষা হলো না: মাগুরার চাঞ্চল্যকর মানিক লাল হত্যা মামলার খুনি লিটন”গ্রেফতার করেছে র‍্যাব গৌরীপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুমকির অভিযোগ, ইউএনওর ভিডিও বার্তা *মিরপুর প্রেসক্লাবে জাঁকজমকপূর্ণ পরিবেশে তিন বিশিষ্ট ব্যক্তির জন্মদিন উদযাপন ও পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত ঘোষণা* নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন : স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি

Reporter Name

আবু নাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি।।

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের আলীনগর এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামান নামের একজনের কলা বাগান কেটে ফেলাসহ তারই ভাই মোক্তার হোসেন হামলার শিকার হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সারে এগারোটায় দুলালপুর ইউনিয়নের ব্রজেরকান্দি এলাকায় মোক্তার হোসেনের উপর হামলার ঘটনা ঘটে এবং আগের দিন আলীনগর গ্রামে আখতারুজ্জামান এর কলা বাগান কেটে ফেলার ঘটনা ঘটে।
এবিষয়ে মোক্তার হোসেন বাদী হয়ে শিবপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

আখতারুজ্জামান জানান, আলীনগর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের সমন্বয়ে “আলীনগর আদর্শ যুব সংঘ” নামের একটি মাদক বিরোধী সংগঠন প্রতিষ্ঠা করি। আমি ও আমার ভাই মোক্তার হোসেন এই মাদক বিরোধী সংগঠনের হয়ে কাজ করছি। মাদক বিরোধী অভিযান এবং সচেতনতা তৈরি করায় মাদক কারবারি ও সেবনকারীরা ক্ষিপ্ত হয়ে আমাদের দুই ভাইকে হত্যাসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির হুমকি দিয়ে আসছিল।

এরই জের ধরে বৃহস্পতিবার আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলা করে এবং এর আগের দিন কোনো একসময় আমার কলা বাগানের ফলনধরা কলা গাছ কে/টে ফেলে। আমি এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।



Our Like Page
Developed by: BD IT HOST