June 24, 2026, 2:14 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উলিপুরে “অম্বিকাচরণ রায় শিক্ষা বৃত্তি” প্রদান

Reporter Name

নয়ন দাস,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে স্বর্গীয় অম্বিকাচরণ রায়ের স্মৃতি রক্ষার্থে গত দু’বছরের ন্যায় এবারও (তৃতীয় বার) গরীব ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর ২০২২খ্রি.) সকালে অধ্যক্ষ দেবব্রত রায়ের বাসায় অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত অম্বিকা চরণ রায়ের তৃতীয় পুত্র প্রফেসর নিখিল চন্দ্র রায় (অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, চৌদ্দগ্রাম সরকারি কলেজ,

কুমিল্লা)-এর আর্থিক সহযোগিতায় ‘অম্বিকা ফাউন্ডেশন’ কর্তৃক উপজেলার পাঁচজন গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এ সময় ছোটনদী সম্পাদক ও উলিপুরের ইতিহাসের লেখক আবুহেনা মুস্তফা, অম্বিকাচরণ রায়ের পৌত্র দেবব্রত রায় (অধ্যক্ষ, উলিপুর মহিলা ডিগ্রী কলেজ) এবং দ্বিতীয় পুত্র গোকুল চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য স্বর্গীয় সুভাষ চন্দ্র রায় (প্রাক্তন সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, উলিপুর সরকারি কলেজ) ছিলেন অম্বিকাচরণ রায়ের জ্যেষ্ঠ পুত্র। স্বর্গীয় অম্বিকাচরণ রায় উলিপুর উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০ বছরেরও অধিক সময় শিক্ষকতা করেছেন এবং তিনি ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তিনি ১৯৮৯ খ্রিষ্টাব্দে পরলোকগমন করেন।
প্রফেসর নিখিল চন্দ্র রায় জানান, বাবার স্মৃতি রক্ষার্থে ২০২০ খ্রি. থেকে এ ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি।



Our Like Page
Developed by: BD IT HOST