February 27, 2026, 5:00 am
শিরোনামঃ
দক্ষিণ কেরাণীগঞ্জে ব্যবসায়ী অপহরণ ও নির্মম নির্যাতন, ৫০ লাখ টাকা চাঁদা দাবি বগুড়া-৬ তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি বাদশা “ময়মনসিংহ রেঞ্জের জানুয়ারি/২০২৬ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিতো মনে রাখবে, যদি কথা দিয়ে কথা রাখতে নাই পারো, তাহলে কাউকে মিথ্যে আশা দেখাবে না উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার এমপি হওয়ার পড়েই পূর্বধলায় সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে এমপি” মাছুম মোস্তফা তারাকান্দায় এসিল্যান্ড কার্যালয়ে খারিজে টাকা নেওয়ার অভিযোগ সেবায় চরম ভোগান্তি সবাইকে দেশে ফিরতে হবে, নামতে হবে মাঠে’: শেখ হাসিনার রাজউক কর্মকর্তার আয়কর নথি জব্দের আদেশ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উলিপুরে কৃষকদের মাঝে সার, মাসকলাই বীজ ও কৃষি সরঞ্জাম বিতরণ

Reporter Name

শাহজাহান খন্দকার-কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মাসকলাইয়ের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ‘খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচি’র আওতায় এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপজেলার ২০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়।

প্রত্যেক কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি (পটাশ) সার দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে কৃষি আধুনিকায়নের অংশ হিসেবে কৃষকদের জন্য ধান কাটা যন্ত্র (রিপার) ১৫টি, ‘রাবি ট্রান্সপ্ল্যান্টার’ ১৫টি এবং পাওয়ার এক্স মেশিন ১০টি বিতরণ করা হবে।

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। এছাড়াও উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে উৎপাদন বৃদ্ধি এবং খরচ কমানোই মূল লক্ষ্য।



Our Like Page
Developed by: BD IT HOST