July 30, 2026, 3:32 am
শিরোনামঃ
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকুন : পুলিশ হেডকোয়ার্টার্স চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উলিপুরে টি বাঁধ নির্মাণের জায়গার ক্ষতি পূরনের দাবি নিয়ে কৃষকের মানববন্ধন

Reporter Name

মোঃশাহজাহান খন্দকার স্টাফ রিপোর্টার

কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন নাগরাকূরা বাজার সংল গ্ন এলাকায় মালিকানাধীন জ‌মি অ‌ধিগ্রহণ না করে টি-বাঁধ নির্মাণ করায় জমির মালিক ক্ষতিপূরণের দাবীতে সংবাদ সম্মেলন করেন।অদ্য ০৭-০৭-২০২৩ ইং রোজ বুধবার সকাল দশঘটিকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আয়োজনে উলিপুর উপজেলা প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উক্ত জমির মালিক মোঃ শাহানুর আলম ফুলু সরকার। তিনি বলেন, আমাদের জমি অধিগ্রহন ও ক্ষতিপুরণ না দিয়ে ২০১৬/১৭ অর্থ বছরে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে তিস্তা নদী বে‌ষ্টিত উপ‌জেলার গুনাইগাছ ইউনিয়‌নের নাগড়াকুড়া এলাকায় টি-বাঁধ নির্মাণ করা হয়। যার ফলে আমরা যেমন কৃষি জমি হারাই, তেম নি ভাবে পরিবার পরিজন নিয়ে সার্বিক ক্ষতির সমুক্ষীন হয়ে পড়ি।

বর্তমানে আমাদের মাঝে এমন পরিবারও আছে যারা শুধুমাত্র ওই জমির উপর নির্ভরশীল। জমি হারিয়ে তারা সহায় সম্বলহীন হয়ে নিঃস্ব জীবন যাপন পালন করছে। তিনি আরো বলেন- আমাদের চার একর জ‌মি রয়েছে। এর আগেও ক্ষতিপূরণের দাবীতে মানববন্ধন করেছি। আমাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জমি অধিগ্রহণ করার কার্যকরি পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোড় দাবী জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্ত জমির মালিক লুৎফর রহমান, আবুল হোসেন, সৈয়দ আলী ব্যাপারী, আব্দুল মজিদ ও নুরিনা বেগম।এবং ইলেকট্রনিক মাল্টিমিডিয়া ও প্রিন্ট পেপার সাংবাদিক বৃন্দ।

এ বিষ‌য়ে কু‌ড়িগ্রাম পা‌নি উন্নয়ন বো‌র্ডের নির্বাহী প্রকে‌ৗশলী আব্দুল্লাহ আল মামুন’র সাথে মুঠোফোনে কথা হলে তিনি ব‌লেন, নদীর জ‌মি অ‌ধিগ্রহ‌ণের কোন নিয়ম নেই। নদীর জায়গায় বাঁধ‌টি করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST