সুলতানা রাজিয়া সান্ধ্য কবি:
বাংলাদেশ গুড নেইবারস প্রজেক্ট’র প্রত্যন্ত অঞ্চলে বন্যার আগাম প্রস্তুতি মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতি বার (১০ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ সংলগ্ন কড্ডার মোড়ে এ প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়।
অত্র ইউ,পি চেয়ারম্যান ও জাতীয় পার্টির ইউনিয়ন সভা পতি বাবলু মিয়ার সভাপতিত্বে বন্যার আগাম প্রস্তুতি- সারা দিন মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থি ত ছিলেন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব আলমগীর কবির,ইউনিয়ন দুর্যোগ কমিটির সদস্যবৃন্দ, বাংলাদেশ আ’লীগ ইউনিয়ন শাখার সভাপতি আকতার হোসেন ,ইউ,পি সদস্যবৃন্দ,
এনজিও প্রতিনিধি,শিক্ষক,স্বাস্থ্য কর্মী,সাংবাদিকসহ বিশ্ব খাদ্য সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন এ সময় সভায় বন্যার আগাম প্রস্তুতিমূলক বাস্তব চিত্র প্রদর্শন ও দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।