June 29, 2026, 1:12 am
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

এএফডব্লিউসি প্রশিক্ষণার্থীগণের পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন

Reporter Name

প্রথম বাংলা – আর্মড ফোর্সেস ওয়্যার কোর্সের (এএফডব্লিউসি ) প্রশিক্ষণার্থী অফিসারগণ রবিবার (৩০ জুন ২০২৪) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন। রাজধানীর মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) চলমান এএফডব্লিউসি-২০২৪ প্রশিক্ষণ পাঠ্যক্রমের অংশ হিসেবে এ পরিদর্শন করা হয়। এনডিসির চিফ ইনস্ট্রাক্টর ব্রিগেডিয়ার জেনারেল মামুন উর রশীদ প্রশিক্ষণার্থীদলের নেতৃত্ব দেন।

পরিদর্শনকালে ব্রিগেডিয়ার জেনারেল মামুন উর রশীদ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরে অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) মোঃ তওফিক মাহবুব চৌধুরীর সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে প্রশিক্ষণার্থীদের সাথে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ পুলিশের ইতিহাস, ঐতিহ্য, মিশন, ভিশন, মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদান, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গৌরবোজ্জ্বল ভূমিকা ইত্যাদি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়।

প্রশ্ন-উত্তর পর্বে প্রশিক্ষণার্থী অফিসারগণ বাংলাদেশ পুলিশের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান। সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

প্রশিক্ষণার্থীদলকে পুলিশ হেডকোয়ার্টার্সে আন্তরিক অভ্যর্থনা জানানোর জন্য প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে আইজিপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) মোঃ তাওফিক মাহবুব চৌধুরী বলেন, দেশে যেকোনো সংকটকালে সশস্ত্র বাহিনী এবং পুলিশ একসাথে কাজ করে থাকে। তিনি বলেন, এ ধরনের পরিদর্শনের ফলে সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশের মধ্যে বিরাজমান সুসম্পর্ক আরো সুসংহত হবে।

প্রশিক্ষণার্থী দলে ১৩ জন ফ্যাকাল্টি মেম্বার, ৫৫ জন প্রশিক্ষণার্থী এবং ৪ জন স্টাফ অফিসারসহ মোট ৭২ জন অফিসার ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST