August 14, 2026, 3:50 pm
শিরোনামঃ
ময়মনসিংহ চাঞ্চল্যকর রাব্বী হত্যা মামলার প্রধান আসামি র‍্যাব-১৪ এর অভিযানে মাত্র ৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর সাইবার সুরক্ষা আইন সংশোধনে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত সার্ক জার্নালিস্ট ফোরামের প্রতিনিধি দলের সাথে নেপালে বাংলাদেশ রাষ্ট্রদূতের সাথে মতবিনিময় রাজারহাট ইউনিয়নের সর্ব স্তরের জনগণের উদ্দেশ্যে কিছু কথা: শাহাদাত হোসেন লাল অনলাইন জুয়া পরিচালনাকারী সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে গ্রেফতার ০৫, বিপুলসংখ্যক সিম ও চেকবই জব্দ মাদক-ছিনতাইসহ অপরাধ দমনে কঠোর নির্দেশনা ডিএমপি কমিশনারের শরীয়তপুরে জাজিরায় একের পর এক মজুদকৃত বোমার বিস্ফোরণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির চকরিয়া শাখার সভাপতির মাতৃবিয়োগে শোক প্রকাশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

Reporter Name

প্রথম বাংলা : আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা)সহ পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে কর্মরত ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকায় বহুল আলোচিত ওসি বি এম ফরমান আলীও রয়েছেন। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। আওয়ামী লীগ সরকারের আমলে টুঙ্গিপাড়ার বাসিন্দা হিসেবে তিনি অত্যন্ত প্রভাবশালী ছিলেন বলে আলোচনা ছিল। চাকরিজীবনে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও ‘পাত্তা’ দিতেন না বলে অভিযোগ রয়েছে।

তবে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব পরিদর্শকের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের অবসরে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।



Our Like Page
Developed by: BD IT HOST