July 28, 2026, 12:44 pm
শিরোনামঃ
টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম ৯/১১-এর ২৫তম বার্ষিকীর স্মরণানুষ্ঠানে মামদানির অংশগ্রহণ ঠেকাতে পিটিশন, স্বাক্ষর প্রায় ১৭ হাজার অহংকার : ধূলিকণার মহাকাব্য (প্রথম কিস্তি)-অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ স্বরনে ৭১, হৃদয়ে বাংলাদেশ-এর সভা মঙ্গলবার ,২৮ জুলাই ২০২৬ নিউইয়র্কে সাম্প্রতিক বিশ্ব ভাবনা ও সমসাময়িক বাংলাদেশ সেমিনার অনুষ্ঠিত আজ জাতিসংঘের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করবে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

এলাকায় অবস্থান না করেও প্রতি মাসে ভাতা তুলছেন আনসার দলনেত্রী ভাবণা রাণী

Reporter Name

সানজিম মিয়া – রংপুর প্রতিনিধি

রংপুরের গংগাচড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে দায়িত্বরত আনসার (ভিডিপি) বাহিনীর দলনেতা- দলনেত্রীরা নিজ কর্মস্থলে মাসের পর মাস অনুপস্থি ত থেকেও প্রতি মাসে তাদের সম্মানি ভাতা উত্তোলন করছেন।কিছুদিন পূর্বে উপজেলার বেতগাড়ী ইউনি য়নের দায়িত্বরত একজন দলনেত্রীর নামে ইউএনও-র কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ইউনিয়নবাসী।

অভিযোগ সূত্রে জানা যায়,বেতগাড়ী ইউনিয়নের আনসার ও ভিডিপি দলনেত্রী শ্রীমতি ভাবনা রানী মিঠাপুকুরে দীর্ঘ ২ বছর যাবত অবস্থান করছেন।মাঝে মধ্যে আত্বীয় সেজে বাবার বাসায় বেতগাড়ী তে এসে ছয় মাসের স্বাক্ষর একদিনে করে থাকেন আর এতে সহায়তা করেন উপজেলা আনসার (ভিডিপি) অফিসের টিআই রুহুল আমিন।

এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়েছে তিনি বিবাহ সূত্রে ২’বছর অন্যস্থানে অবস্থান করার কারণে ইউ নিয়নের ৯টি ওয়ার্ডের সাধারন জনগন যথাসময়ে ইউনিয়ন দলনেত্রীকে পায়না। তারা সরকারের বিভি ন্ন কাজ যেমন নির্বাচন বা পূজার দায়িত্ব পালনে অংশগ্রহন করতে ইচ্ছুক হলেও নিজেদের উৎসর্গ করতে পারেনা। বিভিন্ন সময়ে কখন কিভাবে লোক নেয়া হয় তারা যথাসময়ে কিছুই জানতে পারেন না।

উল্লেখ্য দলনেতা-দলনেত্রী নিয়োগে নিজ এলাকার বাসিন্দাদের অগ্রাধিকার থাকলেও উপজেলা আন সার ভিডিপি কর্মকর্তা ও কর্মচারীদের স্বেচ্ছাচারি তায় নিয়োগকৃত সদস্যরা প্রায় সময় নিজ এলাকার বাহিরে অবস্থান করেন। তাদের প্রতিমাসে একবার উপজেলার মাসিক মিটিং এ উপস্থিত থেকে সম্মানী ভাতা উত্তোলনের কথা থাকলেও অফিসের টিআই এর মাধ্যমে আর্থিক ও অনৈতিক সুবিধার বিনিময়ে ভাতার টাকা তাদের কাছে পৌঁছে দেয়া হয় বলেও অভিযোগ উঠেছে।

অভিযোগের বিষয়ে ভাবনা রানী তার অভিযোগের বিষয়ে বলেন,আনসার ভিডিপি কর্মকর্তা সবকিছু জানেন। আমি তাদের সাথে কথা বলেই ছুটি নিয়ে এখানে থেকে অফিসের কাজ করি। আপনি শুধু আমাকে বলতেছেন কেন, উপজেলার সকল দলনে তা ও দলনেত্রীর খোঁজ নিয়ে দেখেন নিজ কর্মস্থলে কতজন আছে ?টিআই রুহুল আমিন বলেন,আমা র সাথে ভাবনার কোন অর্থনৈতিক লেনদেন নেই। তিনি মাসে একবার এসে স্বাক্ষর করে যান।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজকেকু জ্জামান ভাবনা রানীর বিষটির সত্যতা স্বীকার করে বলেন, ভাবনা রানী’র নিয়োগ বিয়ে’র আগে হয়েছে। এলাকায় না থাকলেও সে প্রতিমাসে এসে মিটিং করে। মিটিং এর হাজিরা খাতা দেখতে চাইলে তিনি প্রতিবেদককে অস্বীকৃতি জানান।



Our Like Page
Developed by: BD IT HOST