কক্সবাজারের জেলার চকরিয়া উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
Reporter Name
Update Time :
Wednesday, April 1, 2026
/
163 Time View
/
Share
রিপোর্ট:সুমন কান্তি দাশ স্টাফ রিপোর্টার”
বুধবার (১ এপ্রিল) দুপুর একটার দিকে চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা এলাকার চারা বটতলীতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন ডুলাহাজারা ইউনিয়নের হেলাল উদ্দিনের কন্যা বকেয়া মনি (৮) এবং সওদাগরঘোনার চারা বটতলী এলাকার মিরাজ উদ্দিনের কন্যা হুজাইফা জান্নাত (৫)। দুই শিশু পরস্পর মামাতো-ফুফাতো বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বকেয়া মনি চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনার চারা বটতলী এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরে বকেয়া মনি ও তার মামাতো বোন হুজাইফা জান্নাতসহ আরও কয়েকজন মিলে পাশের পুকুরে গোসল করতে নামে এ সময় দুই শিশু পুকুরের গভীর অংশে তলিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন। দুই শিশুর অকালমৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।