August 4, 2026, 2:15 pm
শিরোনামঃ
দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ ১৫ টাকা কেজির চাল পাচ্ছেন ৫৫ লাখ কার্ডধারী: খাদ্য মন্ত্রণালয় রাজারহাটে লাইসেন্স বিহীন জবাই খানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিপুরে ভূমি অফিসের নায়েব সহ চারজন সাময়িক বরখাস্ত খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা’ সাংবাদিক তথ্য চাইলে সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন ​ লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে’লাঠির আঘাতে একজন নিহত ১৮ বছর ধরে ভোগদখলে থাকা ২.৬৩ একর জমি নিয়ে বিরোধ, নিরপেক্ষ প্রশাসনিক হস্তক্ষেপ চান প্রবাসী ডেবিট কর্মকার পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কক্সবাজার জেলার চকরিয়া সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রজীবনের বন্ধুর মৃত্যু,

Reporter Name

রিপোর্ট:সুমন কান্তি দাশ স্টাফ রিপোর্টার।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র দুই বন্ধু নিহত হয়ে ছেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটার সময় মহাসড়কের লক্ষ্যারচর বার আউলিয়ানগর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড মুহুরী পাড়ার ফরিদুল আলম এর ছেলে ইনজামামউল আলম রাফি (২০) ও তার বন্ধু লক্ষ্যারচর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড হাজিপাড়ার সেলিম মিন্টুর ছেলে মেহেরাব হোসেন অভি (২০)। দুই বন্ধু অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, দুপুর পৌনে তিনটার দিকে দুই বন্ধু মিলে মোটরসাইকেল যোগে হারবাং যাচ্ছিলেন।
এসময় কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাই কেলকে ধাক্কা দিলে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় ইনজামাম। এসময় সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয় মেহেরাব।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইনজামামকে মৃত ঘোষনা করেন। অপর আহত মেহেবারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। মেহেরাব মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্যারচর ইউপির প্যানেল চেয়ারম্যান শহীদুল উল্লাহ।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই দিদারুল ইসলাম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।



Our Like Page
Developed by: BD IT HOST