July 4, 2026, 5:31 am
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কমলনগর-রামগতিতে নৌকার কান্ডারী ফরিদুন্নাহার লাইলীকে ফুলেল শুভেচছায় বরণ

Reporter Name

নূর মোহাম্মদঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর০৩(কমলনগর- রামগতি) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ  আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।

বুধবার  তিনি ঢাকা থেকে মনোনয়ন নিয়ে নিজ সংসদীয় আসনে  তোরাব গঞ্জ বাজারে আসলে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করেন। এসময় বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে নেতা-কর্মীরা আনন্দ উচ্ছাস প্রকাশ করেন।

সংক্ষিপ্ত পথসভায় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক এড রাজু,সাবেক সভাপতি ও চর লরেঞ্চ ইউনিয়নে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন মাষ্টার,  তোরাবগঞ্জ ইউনিয়নের  চেয়ারম্যান মির্জা আশরাফুল ইসলাম রাসেল,  চেয়ারম্যান ইউসুফ আলী মিয়া ভাই, জেলা কৃষকলীগের সভাপতি সি এম আবদুল্লা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভুঁইয়াসহ উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় করিতোলা, চর লরেন্স বাজার, হাজির হাট, করুনা নগর, জমিদার হাট, আলেকজান্ডার, রামদয়াল বাজারসহ বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন নৌকার কান্ডারী ফরিদুন্নাহার লাইলী।

এসময় রামগতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক  আঃ ওয়াহেদ মুরাদসহ রামগতি উপজেলার আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত পথসভায় বক্তাগণ ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST