September 10, 2026, 9:48 am
শিরোনামঃ
শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কাউনিয়ায় ভেজাল সার মজুত ও পাচারের অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় বিক্রির জন্য ভেজাল সার মজুত রাখা এবং ডিএপি সার পাচার করে বিক্রি করার অপরাধে একজন বিসিআইসি ডিলার সহ তিন ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার মীরবাগ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম তাহমিনা তারিন।

এ সময় তার সঙ্গে ছিলেন, কৃষি অফসার শাহনাজ পারভীন, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, কৃষি সম্প্রসারণ র্কমর্কতা কল্লোল কিশোর সরকার, কাউনিয়া থানার এএসআই জোবেদ আলী।

কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন বলেন, মীরবাগ বাজারে কতিপয় অসাধু ব্যবসায়ী তাদের দোকানে ভেজাল সার মজুত করে বিক্রি করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে গতকাল নির্বাহী হাকিমের নেতৃত্বে অভিযান চালানো হয়।

এ সময় বিএডিসি সার ডিলার বেলাল হোসেনের ভাই ভাই সার বিতান ও আশরাফুল আলমের আব্দুল আজিজ ড্রেডার্সের দোকান ঘরে বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ করা হয়। পরে বেলাল হোসেনের ১০ হাজার ও আশরাফুলের এক হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অন্য জেলায় পাচার করার সময় ৫০ বস্তা ডিএপি সার আটক করা হয়। সার পাচার অপরাধে বিসিআইসি ডিলার মেসার্স সাইদ এন্টারপ্রাইজের মালিকের ৫ হাজার টাকা জরিমানা করা হয়।তিনি বলেন, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ রয়েছে। ভেজাল সার কিনে কৃষকরা যেন প্রতারিত না হয় এবং চাহিদা সার পায় এজন্য কৃষি বিভাগের অভিযান অব্যাহত থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST