September 19, 2026, 1:05 am
শিরোনামঃ
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দলের দুঃসময়ে রাজপথের সক্রিয় কর্মী থেকে নতুন দায়িত্বে ৪০ বছরের ভোগদখলি জমি নিয়ে বিপাকে এক পরিবার কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না বালু কে খুদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মিনহাজুল ইসলাম সুজনকে ভরপাশা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

Reporter Name

প্রথম বাংলা – তিন দিনের রাষ্ট্রীয় সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দোহায় অনুষ্ঠিতব্য ‘তৃতীয় কাতার ইকোনমিক ফোরাম’ এ যোগ দিতে সোনবার বিকেল ৩টায় কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তিনি।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল ফোরামে অংশ নেবেন।আগামী ২৩ থেকে ২৫ মে কাতারের দোহায় ‘থার্ড কাতার ইকোনমিক ফোরাম : এ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ শীর্ষক ফোরাম অনুষ্ঠিত হবে।ব্লুমবার্গের সহায়তায় আয়োজিত এ ফোরামে অংশ গ্রহণ করবেন- বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান,মন্ত্রী,বিশিষ্ট অর্থনীতিবিদসহ প্রযুক্তি,অর্থ ও ব্যবসা খাতের বিশেষজ্ঞরা।

কাতারের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
———প্রথম বাংলা – কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামে যোগ দিতে দুই দিনের সফরে দোহার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (২২ মে) বিকেল সোয়া ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৫ ফ্লাইটে কাতারের উদ্দেশে রওনা হন তিনি।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পৌঁছানোর কথা রয়েছে।
এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার ইকোনোমিক ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠক করবেন।সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেবেন।
এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন,প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সফর শেষে ২৪ মে রাতে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ মে ভোরে ঢাকায় পৌঁছাবেন তিনি।
———–
News: https://www.banglanews24.com/national/news/bd/1118734.details



Our Like Page
Developed by: BD IT HOST