November 16, 2026, 7:58 pm
শিরোনামঃ
দিঘলী ইউনিয়ন পরিষদ নির্বাচন:বিএনপির তৃণমূলে উৎস বমুখর পরিবেশ, ফরম জমায় রেকর্ড সংখ্যক প্রার্থীর ঢল সেবার ব্রতে চাকরি—এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে লক্ষ্মীপুর পুলিশ চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদেপ্রার্থীর জনপ্রিয় শীর্ষ মো জাবেদ হোসেন “ সাংবাদিকদের মুক্তি দিতে আলটিমেটাম, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি কারখানা শ্রমিক সেলিমের লাশ: অবৈধ সরকারের শ্রমিক নিপীড়নের রক্তাক্ত দলিল অবশেষে চন্দ্রগঞ্জবাসীর আন্দোলন সফল, উপজেলা সদর দপ্তরের স্থান পরিবর্তনের অনুমোদন নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন জামালপুর জেলায় বিভিন্ন খাদ্য গুদামে লাখ লাখ টাকার বিনিময়ে পোস্টিং : যায় কার পকেটে? এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর জাতীয় কাউন্সিল’প্রতিষ্ঠাতা মোঃ দুলাল মিয়া চেয়ারম্যান ত্রিশালে বালিপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মনিরুল হক গ্রেপ্তার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কারখানা শ্রমিক সেলিমের লাশ: অবৈধ সরকারের শ্রমিক নিপীড়নের রক্তাক্ত দলিল

Reporter Name

স্টাফ রিপোর্টার:

তৌফিক থেকে সেলিম: শ্রমিকের রক্তে লেখা হচ্ছে নিপীড়নের ধারাবাহিক ইতিহাস
—-

সেলিমের বয়স ছিল মাত্র তেইশ বছর। মাদারীপুরের কালকিনি থেকে তিনি সাভারে এসেছিলেন বাঁচার আশায়। ১৫ নভেম্বর দিবাগত রাত ৩টায় ঢাকা মেডিকেলের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁর মৃ ত্যু হয়। তাঁকে মৃত্যু বলে চালিয়ে দেওয়া যাবে না। এটি একটি হত্যাকাণ্ড, দিনের আলোয় রাস্তায় দাঁড়িয়ে লোহার রড দিয়ে করা হত্যা।

 

তাঁর অপরাধ ছিল তিনি শ্রমিক। ৪ নভেম্বর সাভার-আশুলিয়ার শ্রমিকেরা ন্যূনতম মজুরি বাড়ানোর দাবি তুলেছিলেন। অবৈধ বিএনপি সরকারের শাসনে পেটের ভাত, ঘরভাড়া আর পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার টাকা চাওয়াই বুঝি সবচেয়ে বড় অপরাধ। কারখানা ছুটি দেওয়া হলে সেলিম বাড়ির পথ ধরেছিলেন। পথে ১০-১২ জনের একটি দল তাঁকে ঘিরে ধরে মাথায় রড চালায়। তাঁর সঙ্গে আরও দুই শ্রমিককে পেটানো হয়। শ্রমিক যে রাস্তায় হেঁটে ঘরে ফেরে, সেই রাস্তা আজ তাঁর জন্য মৃত্যুফাঁদ।

 

এই হামলাকারীরা আকাশ থেকে নামেনি। কারখানা ছুটির মুহূর্তে রড হাতে তারা রাস্তায় শ্রমিকের অপেক্ষায় ছিল। কে তাদের পাঠিয়েছিল? যে দেশে অবৈধ বিএনপি সরকারের গুন্ডা বাহিনী প্রকাশ্যে দাপিয়ে বেড়ায়, সেখানে রড হাতে শ্রমিকের পথ আটকানোর সাহস কোথা থেকে আসে, তা বুঝতে কষ্ট হয় না। চারজন গ্রেপ্তার হয়েছে, বাকিরা এখনও বাতাসে মিলিয়ে আছে। এই প্রশ্নগুলোর উত্তর কেউ দিচ্ছে না, কারণ উত্তর দিলে ক্ষমতার অলিন্দে অনেকের মুখোশ খুলে যাবে।

 

গাজীপুরে তৌফিকের লা শ পড়েছে, আশুলিয়ায় পড়ল সেলিমের লা শ। তালিকা লম্বা হচ্ছে, শুধু নাম বদলাচ্ছে। যাঁদের ঘামে কারখানার চাকা ঘোরে, রপ্তানির পণ্য তৈরি হয়, বৈদেশিক মুদ্রার পাহাড় জমে, তাঁদের ভাগ্যে জোটে পুলিশের টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড আর হাসপাতালের মর্গ। শিল্পাঞ্চলে শ্রমিকের ন্যায্য দাবির সামনে আজ দেয়াল হয়ে দাঁড়িয়েছে অবৈধ বিএনপি সরকারের দমননীতি আর তার ছত্রছায়ায় বেড়ে ওঠা গুন্ডা বাহিনী। এই সরকার শ্রমিকের পাঁজরের ওপর দাঁড়িয়ে স্থিতিশীলতার গল্প শোনায়, অথচ সেই শ্রমিকের মাথা ফাটলে নিশ্চুপ থাকে।

কালকিনির এক বাবা আজ ছেলের লাশ বয়ে বাড়ি ফিরছেন। ছেলের মাথায় লোহা দিয়ে কীভাবে মারা হয়েছিল, মোহাম্মদ রহিমকে সেই বর্ণনা নিজের মুখে দিতে হয়েছে। কোনো বাবার কাছে এর চেয়ে নির্মম শাস্তি আর নেই। যে সরকার এই বাবার চোখের দিকে তাকাতে পারে না, তার মুখে ন্যায়বিচারের কথা মানায় না।

সেলিমের রক্ত শুকানোর আগেই মনে রাখতে হবে: আজ সেলিম, কাল অন্য কেউ। মজুরি চাইলে রড আর প্রতিবাদ করলে লাশ, এই নিয়ম মেনে নিলে প্রতিটি কারখানার গেট একেকটি কবরখানার দরজা হয়ে উঠবে। কিন্তু শ্রমিক সমাজ এই নিয়ম মেনে নেবে না। রডের ভয়ে মাথা নত করবে না, লাশের মিছিল দেখে পিছু হটবে না।

 

তৌফিক আর সেলিমের রক্তের শপথ নিয়ে শ্রমিক সমাজ রুখে দাঁড়াবে। কারখানার প্রতিটি মেশিন থেকে রাজপথের প্রতিটি মোড়ে আওয়াজ উঠবে: শ্রমিকের রক্ত বৃথা যেতে দেব না। সেলিমের লাশ আজ শুধু শোকের প্রতীক নয়, প্রতিরোধের ডাক।



Our Like Page
Developed by: BD IT HOST