November 7, 2026, 3:17 am
শিরোনামঃ
৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কালিগঞ্জের পল্লীমঙ্গল তরুণ সমিতির উদ্যোগে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শেখ রেজওয়ান আহমেদ কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

জেলার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়ায় গোবিন্দপুর পল্লীমঙ্গল তরুণ সমিতির প্রাঙ্গণে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সাতক্ষীরা গ্রামীন চক্ষু হাসপাতালের সৌজন্যে এবং গোবিন্দপুর পল্লীমঙ্গল তরুণ সমিতির আয়োজনে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্পে চোখে ছানি পড়া, চোখ দিয়ে পানি ঝড়া এবং চোখ চুলকানো রোগীসহ প্রায় দুই শতাধিক রোগী ফ্রি চোখের চিকিৎসা নিয়েছেন এবং এসব রোগীরা স্বপ্ল মূল্যে ঔষধ ও চশমা সংগ্রহ করেছেন। অত্র গোবিন্দপুর পল্লীমঙ্গল তরুণ সমিতির আহবায়ক, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান ও সমিতির সকল সদস্যবৃন্দের সার্বিক সহযোগীতায় ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প উদ্বাধেন করেন ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও গোবিন্দপুর পল্লীমঙ্গল তরুন সমিতির উপদেষ্টা আলহাজ্ব গাজী শওকাত হোসেন। এ সময়ে উপস্থিত ছিলেন গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমিতির উপদেষ্টা জি এম ফজর আলী প্রমূখ।



Our Like Page
Developed by: BD IT HOST