August 1, 2026, 11:10 pm
শিরোনামঃ
সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের আওয়ামীলীগের ধুসর খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাভেল বিএনপি সাজার চেস্টা পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় : আইজিপি বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কালীগঞ্জের জামালপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

Reporter Name

মোঃ নজরুল ইসলাম (ঠাকুরগাঁও সদর) প্রতিনিধি

কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, ‘শান্তি-শৃঙ্খলা সর্বত্র, “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান খাইরুল আলমের সভাপতিত্বে এবং জামালপুর ইউপি বিট ইনচার্জ এস আই আব্দুল করিম এবং এসআই সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় বুধবার (৯ই আগষ্ট) বিকাল ৪ ঘটিকায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্ত ব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ও কালীগঞ্জ সার্কেল উখিং মে, বক্তব্যে তিনি বলেন আপনাদের জন্য পুলিশের দরজা সব সময় খোলা থাকবে, তা ছাড়াও যেকোনো সময় যে কোন মোবাইল থেকে ৯৯৯ ফোন দিলে কোন টাকা লাগে না, তাছাড়া এখানে থানার ওসি এবং আপনাদের বিট পুলিশিং কর্মকর্তা এস আই করিমের নাম্বার রেখে দিবেন যে কোন সময় যে কোন বিষয় তাদের সাথে কথা বলবেন। কোন কারনে যদি মনে হয় আমরা আপনাদের যথার্থ সেবা দিতে না পারি তাহলে অবশ্যই আমাদের এসপি মহোদয় স্যারের সাথে দেখা করতে পারবেন।

তাছাড়া তিনি আরো বলেন মাদক,জঙ্গিবাদ, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও সমাজের নীতিবাচক দিক গুলো পরিহার করে ইতিবাচক ভূমিকার প্রতি গুরুত্ব আরোপ করার জন্য অভিভাবকসহ সকলের প্রতি উদার্থ আহ্বান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক অপারেশন মোঃ সাব্বির রহমান,। আরো বক্তব্য রাখেন জামালপুর ইউপি ৯নং ওয়ার্ড সদস্য জনাব মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সরকার। এলাকার মহিলাদের পক্ষে লিমা খাতুন।

বিট পুলিশিং সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধা বৃন্দ, ইউনিয়ন পরিষদের সকল সদস্য বৃন্দ, দৈনিক ডাকার ঢাক পত্রিকার স্টাফ রিপোর্টার এবং বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আল মামুন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং মহিলা আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দ সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।



Our Like Page
Developed by: BD IT HOST