June 4, 2026, 10:45 am
শিরোনামঃ
ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবির পুলিশের বিশেষ টহল নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামের রাজারহাটে হার্ভেস্টারের মাধ্যমে রোপা আমন ব্রিধান-৮৭ কর্তনের উদ্বোধন

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার-

কুড়িগ্রামের রাজারহাটে সমলয়ে চাষাবাদ কার্যক্রমের কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে রোপা আমন ব্রিধান-৮৭ কর্তনের উদ্বোধন করা হয়। সোমবার (০৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার ছিনাই ইউপির ছত্রজিৎ কার্জ্জীপাড়া শ্মশান এলাকার মাঠে ১৫০ বিঘা সমলয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে ধান কর্তনের শুভ উদ্বোধনী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, ওসি মোঃ আব্দুল্লাহিল জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান, উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ আরফানুল আলম, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কবি ও সিনিয়র সাংবাদিক সরকার অরুণ যদু প্রমুখ।

এছাড়াও উপজেলা কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মক র্তাগণ,স্থানীয় কৃষক ও কৃষাণীগণ উপস্থিত ছিলেন। ২০ ২২-২৩ অর্থবছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসুচীর আওতায় রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ছত্রজিৎ কাজ্জি পাড়া, মীরের বাড়ি ব্লকে সমলয়ে ১৫০ বিঘা জমিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্লক প্রদর্শনী বাস্তবায়ন করছে। রাজারহাট উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী জানান, দেশে দিন দিন কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে, মানুষের সংখ্যা বাড়ছে। সনাতন নিয়মে চাষাবাদ করলে খাদ্যের উৎপাদন বাড়ানো সম্ভব নয় তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। টেকসই উন্নয়ন ও স্মার্ট কৃষিকে এগিয়ে নিতে কৃষিতে আরও উন্নত প্রযুক্তিতে কৃষি চাষাবাদ প্রয়োজন। আর সে কারণেই সরকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে নানামুখী কর্মসূচী হাতে নিয়েছে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি ও উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়সহ অতিথিবৃন্দ কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে মাঠে রোপা আমন ধান ৮৭ কর্তন করার পদ্ধতি পরিদর্শন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হৈমন্তী রাণী।



Our Like Page
Developed by: BD IT HOST