April 27, 2026, 9:07 am
শিরোনামঃ
লক্ষীপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রপচার চালিয়ে বিভ্রান্তি চড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন ৮০ লাখ লোকের তালিকা হচ্ছেনোটিশ দিবে এনবিআর খাদ্য অধিদপ্তরের নতুন ডিজি জসিম উদ্দিন খান খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারে সহায়তার আহ্বান ধর্ষণ-নির্যাতনের বাস্তবতায় কবিতা লেখা ‘নৈতিক অপরাধ’—কবির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ের সাথে জড়িত চক্রের ১০ (দশ) সদস্যকে গ্রেফতার এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সাথে জড়িত চার প্রতারক গ্রেফতার প্রধানমন্ত্রী গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করছেন: তথ্য প্রতিমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার নিয়ে মানহানিকর বক্তব্য: ৭ বছর পর তদন্ত প্রতিবেদন দাখিল
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামে অসহায় দৃষ্টি প্রতিবন্ধী নুর নবী পরিবার নিয়ে চরম দুর্ভোগে দিনাতিপাত করছে

Reporter Name

সুলতানা রাজিয়া( সান্ধ্য কবি) মুক্তিযোদ্ধা ৭১ সংবাদ- নির্বাহী সম্পাদক।

কুড়িগ্রাম জেলা সদরের পৌরসভার ২ নং ওয়ার্ডের পুরাতন রেলস্টেশন সংলগ্ন মুন্সিপাড়া এলাকার বাসিন্দা মরহুম ইয়াকুব আলীর পুত্র নূরনবী হোসেন যার বয়স ৪০ বছর জন্মসূত্রে দৃষ্টি প্রতিবন্ধী। তিন সন্তানের জনক দৃষ্টি প্রতিবন্ধী নূরনবী হোসেন জীবন জীবিকার টানে ভিক্ষাবৃত্তি করে কোন রকমে অসহায় ভাবে পরিবার নিয়ে জীবনযাপন করছেন।

তার তিনটি শিশু পুত্র হচ্ছে শাহ আলম,লাভলু ও জীবন অদৃষ্টি প্রতিবন্ধী নুর নবী হোসেন নিজের ও পরিবারের সদস্যদের প্রতিদিনের খাদ্য চাহিদা মেটাতে জীবিকা হিসে বে ভিক্ষাবৃত্তি করলেও বর্তমানে চরম অর্থ কষ্টে রয়েছে।তিনি সরকারিভাবে সামান্য প্রতিবন্ধী ভাতা টাকা উত্তোলন করে আসছেন।সমাজসেবা অধিদপ্তরের আওতায় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা অনেককে দেয়া হলেও এখনো কোন ধরনের সরকারি সুযোগ সুবিধা পাইনি তিনি। ভিক্ষুক দের পুনর্বাসনে পঞ্চাশ হাজার করে টাকা অনেককে দেয়া হলেও দৃষ্টি প্রতিবন্ধী নুর নবী হোসেনের কাছে জনৈক ব্যক্তি ২০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন। অসহায় পরিবারটি পৌরসভার কোন টিসিবির কার্ড পাইনি।

প্রতিবন্ধী হিসেবে লাইনে দাঁড়িয়ে ৩০ টাকা কেজি ধরে চাউল কিনতে গেলেও তাকে দেয়া হয় না। নানা কারণে অসহায় নুর নবীর পরিবার কুড়িগ্রাম জেলা প্রশাসক সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা কামনা করেছে। অসহায় দৃষ্টি প্রতিবন্ধী নুর নবী হোসেন ও তার পরিবারকে যে কেউ সাহায্য করতে চাইলে যোগাযোগ করতে পারেন মোবাইল নম্বর ০১৭৯১ ৪৫১৬২১ বিকাশ ।



Our Like Page
Developed by: BD IT HOST