November 25, 2026, 11:03 pm
শিরোনামঃ
আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ নতুন মাত্রা”এরই ধারাবাহিকতায় আজ একনেক (ECNEC)-এ অনুমোদিত সড়ক উন্নয়ন তালিকায় দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষির্কী পালিত

Reporter Name

সুলতানা রাজিয়া সান্ধ্য কবি: (নিজস্ব প্রতিবেদক)

কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪তম জন্মবার্ষিকী পালি ত হয়েছে। সকালে স্বাধীনতার বিজয় স্তম্ভে শেখ কামালে র প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান,রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্দো গে জেলা স্টেডিয়াম মাঠে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এর নেতৃত্বে।

এ উপলক্ষে জেলা প্রশাসন কুড়িগ্রাম আউটার স্টেডিয়ামে আলোচনাসভার আয়োজন করে। আলোচনায় অংশ নেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম,জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো: জাফর আলী,একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক অ্যাড ভোকেট এস এম আব্রাহাম লিংকন,বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল ও আব্দুল বাতেন,জেলা শিল্পকলা একাডে মির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক দুলাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, আওয়ামীলীগ নেতা ছানালাল বকসী,আনম ওবায়দুর রহমান,জিল্লুর রহমান টিটু ও সাঈদ হাসান লোবান,জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ,সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

আলোচনাসভায় বক্তারা বলেন,মুক্তিযুদ্ধ, ক্রীড়া ও সাংস্কৃ তিক অঙ্গনে শেখ কামাল অবিস্মরণীয় অবদান রেখে গেছেন। নতুন প্রজন্মের কাছে তাঁর সর্বোচ্চ ত্যাগ ও অবদানের কথা তুলে ধরতে হবে।

এছাড়া দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রাম স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ, চারা বিতরণ, দোয়া মাহফিল ও প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।জেলা পরিষদের উদ্যোগে শেখ কামালের প্রতিকৃতি তে পুস্পস্তক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।



Our Like Page
Developed by: BD IT HOST