স্টাফ রিপোর্টার মোঃশাহজাহান খন্দকার
জেলা পুলিশ তথ্য সুত্রেঃ কুড়িগ্রামের ফুলবাড়ী_থানা পুলিশ প্রশাসন কর্তৃক বিশেষ অভিযানে আজ ১৬ নভেম্বর ২০২২ তারিখ রাত্রি আনুমানিক ০৪:৫৫ ঘটিকার সময় ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইকাজী গ্রামস্থ ধরলা নদীর ফাড়িঘাট থেকে ২৭ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি নৌকা, নৌকা চালিত ০১ টি শ্যালো মেশিন, নৌকার মধ্যে থাকা ০৩ টি মাছ ধরার নেট জাল উদ্ধার করে ফুলবাড়ী থানার একটি চৌকস দল
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, মাদক কারবারি অত্যান্ত চতুরতার সাথে মাদক পরিবহনের চেষ্টা করেছিলো কিন্তু আমরা সুকৌশলে গোয়েন্দা নজরদারির মাধ্যমে উক্ত পরিকল্পনা নষ্ট করে দিতে সক্ষম হয়েছি। এই বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে দ্রুতই এই বিষয়ে জড়িতদের আইনের আওতায় আনা হবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।