মোঃ শফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন, রাজারহাট উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় মোঃ শাহজাহান খন্দকার (২ নং ওয়ার্ড প্রতিনিধি) উমর মজিদ ইউনিয়ন পরিষদ এর আয়োজনে রাজমাল্লীরহাট বাজারে ১৬ এপ্রিল ২০২৩ইং রোজ রবিবার রাজারহাট উপজেলার সকল স্তরের মানুষকে নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি মহোদয় চেয়ার ম্যান,রাজারহাট উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং উমর মজিদ ইউপির প্রাক্তন চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সরদার, মোঃ রাজু আহমেদ সভাপতি,বাংলাদেশ ছাত্রলীগ কুড়িগ্রাম জেলা শাখা ও সাধারণ সম্পাদক,সাদ্দাম হোসেন নয়ন সাধারণ সম্পাদক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ,আকতার আহসান,বিশিষ্ট সমাজ সেবক মুজিব আদর্শের সৈনিক ( আবুদাবী প্রবাসী) প্রমুখ। উক্ত দোয়া ও ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন,অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব,আহসানুল কবির আদিল প্রমূখ।
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন রাজারহাট উপজেলা শাখার সভাপতি,মানবতার ফেরিওয়ালা মোঃ শফিকুল ইসলাম বলেন,আমরা মাদকমুক্ত সমাজ গঠনে এবং নিরিহ,নিপীড়িত মানুষের অধিকার আদায়ে বিশেষ করে নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি সেই সঙ্গে পবিত্র মাহে রমজানে সারা দে শে আমাদের কার্যক্রমের ধারাবাহিকতায় আজকের দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন।
তিনি আরো বলেন আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় আর্ত দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে সমাজের বিত্তবান দের প্রতি উদাত্ত আহ্বান জানান।পরিশেষে দেশের মঙ্গল কামনায় দোয়া কামনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।