July 29, 2026, 10:36 pm
শিরোনামঃ
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকুন : পুলিশ হেডকোয়ার্টার্স চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রাম জেলার রাজারহাটে ইউনিয়নভিত্তিক মোবাইল অ্যাপসে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন সম্পন্ন

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

“শেখ হাসিনার দর্শন,কৃষককের উন্নয়ন’এই শ্লোগানে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৩ মৌসুমে উপজেলার ইউনিয়নভিত্তিক মোবাইল অ্যাপসের মাধ্যমে কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়।আজ (২৯ মে) সোমবার দুপুরে রাজারহাট উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে উপজেলার ৭টি ইউনিয়নের তালিকাভুক্ত কৃষকদের মধ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে ১০৬৮ জন কৃষককে নির্বাচন করা হয়।

জানা যায়,রাজারহাট উপজেলায় সরকারিভাবে চলতি বোরো মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬৮ মেঃ টন। লক্ষ্যমাত্রার সব টুকু ধান লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়। এবারে প্রতিজন কৃষককের কাছ থেকে ১ মেঃ টন করে ১৪% আর্দ্রতায় প্রতি কেজি ৩০ টাকা দরে প্রতিমণ ১,২০০/- দরে ক্রয় করা হবে।

রাজারহাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি,রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক,রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক,রাজারহাট উপজেলা পরিষদের সুযোগ‍্য চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু।

রাজারহাট উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী, কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য সাংবাদিক মোঃ এনামুল হক,উমরমজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল,উপজেলা খাদ্য পরিদর্শক (ওসিএলএসডি) মোঃ শরীফ আহমেদ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST