April 23, 2026, 1:58 am
শিরোনামঃ
বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ : ৩ মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু ডিএমপির ট্রাফিক পুলিশ কর্তৃক এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সহায়তা পেল শতাধিক পরীক্ষার্থী ভূমি মন্ত্রণালয়ের বড় পদোন্নতি: ৩২১ জন সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কানুনগো পদে পদোন্নতি ময়মনসিংহে বিএনপির নেতা বডি মাসুদ গ্রেফতার: ১২ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার এনবিআরের রাজস্ব ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা ময়মনসিংহে কলেজ ছাত্র হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদন্ড ও ২ জনের কারাদন্ড রাজধানীতে গার্মেন্টস কারখানায় এক কোটি টাকা চাঁদা দাবি করে গুলি করার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ কে এই ‘সাংবাদিক তৈরির কারিগর’ কথিত সাংবাদিক আবুল হাসেম?“৫ম শ্রেণি পাশ করলেই জালে প্রতারিত অনেকে ঢাকার ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপির কড়া বিধিনিষেধ, যা যা জানা প্রয়োজন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রাম জেলার রাজারহাটে বজ্রপাতে নয় শিক্ষার্থী আহত

Reporter Name

মোঃশফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি মাদ্রাসায় ক্লাস চলাকালীন বজ্রপাতে ৯ জন শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার (২৪ জুলাই) আনুমানিক দুপুর ১ টার দিকে চাকিরপশা ইউনিয়নের চাকিরপশা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা বর্তমানে রাজারহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহত শিক্ষার্থীরা হলো আব্দুর রাজ্জাক,নাজমিন নাহার, সুমাইয়া,রোকসানা,আফরোজা,নির্রমা,আলী রাজ,ফারজা না ও সানজিদা।মাদ্রাসা সুপার মানিক মিয়া বলেন, মাদ্রাসায় ক্লাস চলাকালীন হঠাৎ বজ্রপাতে ষষ্ঠ ও নবম শ্রেণির ৯ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদেরকে দ্রুত উদ্ধার করে আমরা হাসপাতালে ভর্তি করিয়েছি।

রাজারহাট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান বলেন, বজ্রপাতে আহত মাদ্রাসার শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে আসার পর আমরা দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করি। আহতদের মধ্যে ৭ জন মেয়ে আর দুইজন ছেলে রয়েছে। আহতদের অবজারভেশনে রাখা হয়েছে।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন,দুপুরের দিকে হটাৎ বজ্রপাতে মাদ্রাসার ৯ জন শিক্ষার্থী আহত হয়েছে। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST