July 31, 2026, 11:26 am
শিরোনামঃ
বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে সংবাদ সম্মেলন নাজির হাসানের সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানের শীর্ষ সন্ত্রাসী শুটার ও ধামা ইলিয়াস গ্রেফতার আহত সাংবাদিক জামালকে দেখতে হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে বৃক্ষ রোপন ও চারাগাছ বিতরণ

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম কুড়িগ্রাম

 

সবুজ করি কুড়িগ্রাম’ এই শ্লোগানে ২য় ধাপে কুড়িগ্রাম সদরের মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে বসবাসরত সম্মানিত নাগরিকদের মাঝে বৃক্ষরোপন ও চারাগাছ বিতরন।

‘সবুজ করি কুড়িগ্রাম’ এই শ্লোগানে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে চারাগাছ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ২য় ধাপে আজ ২৬ জুলাই ২০২৩ তারিখ কুড়িগ্রাম সদরের মাননীয় প্রধানমন্ত্রীর ধরলা আশ্রয়ন প্রকল্পের আবাসনে বসববাসরত সম্মানিত নাগরিকদের মাঝে বৃক্ষরোপন ও চারাগাছ বিতরণ করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ.কে.এম ওহিদুন্নবী, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরীদ হোসেন, টিআই প্রশাসন জনাব বানিউল আনাম সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য যে ধরলা আশ্রয়ন প্রকল্পে বসবাসরত ১৩৬ টি পরিবারের মাঝে প্রায় ৩০০টি চারাগাছ বিতরন করা হয়।

পুলিশ সুপার কুড়িগ্রাম জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ‘গাছ মন ভালো রাখে, সচ্ছলও করে’। তিনি এও বলেন বাংলাদেশের কোন স্থান খালি বা পতিত থাকবে না। সেই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলা পুলিশ ‘সবুজ করি কুড়িগ্রাম’ শ্লোগানে ২য় ধাপে ফলজ, বনজ, ঔষধী চারাগাছ বিতরণের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে এবং আমাদের এই চারাগাছ বিতরণ কর্মসূচি চলমান থাকবে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘সবুজ করি কুড়িগ্রাম’ উদ্যোগটি নিঃসন্দেহে কুড়িগ্রাম জেলা পুলিশের একটি ভালো উদ্যোগ যা কুড়িগ্রাম জেলাকে একটি সবুজ শহরে রূপান্তরিত করবে বলে আশা করি। তিনি এও বলেন একটি গাছ আজীবনের বন্ধু। পৃথিবী ও প্রকৃতিকে বাচাতে হলে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের সকলকেই গাছ লাগাতে হবে, গাছের যত্ন নিতে হবে।

কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্কুল, কলেজসহ বিভিন্ন স্থানে পুরো জুলাই মাসজুরে জেলা পুলিশের পক্ষ থেকে চারাগাছ বিতরণ কর্মসূচি চলমান থাকবে।

প্রতিবেদকঃ মোঃ শফিকুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি,
মোবাইল নং -০১৭৬৪৮০৯৬৫৯



Our Like Page
Developed by: BD IT HOST