April 20, 2026, 4:07 am
শিরোনামঃ
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, আলোচনায় বর্তমান প্রজন্ম থেকেই ভবিষ্যতের বিজ্ঞানীরা তৈরি হবে – বিভাগীয় কমিশনার ময়মনসিংহ উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পীকার ময়মনসিংহে ৪ তলা ভবনে নেই শিক্ষার্থীর কোলাহল, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ভুয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে – তথ্য মন্ত্রী জেলা রেজিস্ট্রার রমজান খানের দুর্নীতির পাহাড় যথাসময়ে হামের টিকা না দিয়ে বিগত দুটি সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী সওজে ৬ বছরে ৮ হাজার কোটি টাকার কাজে প্রভাবশালী চক্র ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকার সুজন নামে একজনের লাশ উদ্ধার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদীর আকস্মিক ভয়াল থাবায় ভাঙ্গন আতঙ্ক

Reporter Name

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে ব্রম্মপুত্রের আকর্ষিক ভাঙনে গত ২দিনের ব্যবধানে প্রায় ৩০টি পরিবারের পুরাতন বসতভিটা ঘরবাড়ি মূল্যবান আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।দফায় দফায় ভাঙ্গনে বেগমগঞ্জ ইউনিয়ন মান চিত্র থেকে হারিয়ে যাওয়ার পথে।

সরেজমিন রবিবার ১১সেপ্টেম্বর দুপুরে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কড্ডার মোড় সংলগ্ন রসুলপুর গ্রামে ব্রম্মপুত্রের ভয়াবহ ভাঙ্গনের দৃশ্য দেখা গেছে।

গত ২ দিনের ব্যবধানেবোন ব্রম্মপুত্রের করালগ্রাসে ৩০ টি পরিবারের বসত ভিটা, ২টি ঘড় পারিবারিক কবরস্থান মূল্যবান গাছপালা আবাদি জমি ব্রহ্ম পুত্রের বুকে বিলীন হয়ে গেছে। অনেকে কোথায় আশ্রয় নিবে তার কোনো কুল কিনারা করতে না পারায় বর্তমানে তারা দিশেহারা হয়ে পড়েছে।

ভাঙ্গনের শিকার আব্দুল মান্নান ফকির, বলেন রবিবার রাত দেড়টায় আমার বসত বাড়ির নির্মানাধীন দুটি ঘর ব্রহ্মপুত্র নদীতে বিলীন হয়ে গেছে। আটকাতে পারিনি।

তাছাড়াও ভাঙ্গনের শিকার,আবুতালেব,মোন্নাফ ফকির,কালা লালচাঁদ সহঅনেকে জানান হুমকির মুখে রয়েছে প্রায়পাঁচ শতাধিক বসতভিটা, মুসল্লী পাড়া জামে মসজিদ, আবাদি জমি চলাচলের বিভিন্ন রাস্তা ঘাট ঐতিহ্যবাহী মোল্লারহাট।

ভাঙ্গন কবলিত এলাকায় সরকারি-বেসরকারিভাবে কোনো সহায়তা পায়নি তারা এরিপোর্ট লেখা পর্যন্ত পর্যন্ত ভাঙ্গন কবলিত এলাকায় পানি উন্নয়ন বোর্ড,জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন, জনপ্রতি নিধি কিংবা রাজনৈতিক দলের কেউ আসেননি বলে জানালেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

এ ব্যাপারে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে পাওয়া যায়নি।



Our Like Page
Developed by: BD IT HOST