June 4, 2026, 4:44 am
শিরোনামঃ
নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কৃষকদের কাছ থেকে ঘুষ গ্রহণ, কৃষি কর্মকর্তা বরখাস্ত

Reporter Name

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলায় সেচ লাইসেন্স ও বিদ্যুৎ সংযোগে অনিয়মের অভিযোগে মোস্তাফিজুর রহমান নামে একজন উপসহকারী কৃষি কর্মকর্তাকে শোকজ করেছে উপজেলা কৃষি অফিস। কৃষকদের কাছ থেকে নেওয়া ঘুষের টাকাও বাড়ি বাড়ি গিয়ে ফেরত দিয়েছেন অভিযুক্ত কর্মকর্তা।উপজেলার একাধিক ইউনিয়নে সেচ সংযোগ লাইসেন্স দেওয়ার নামে সংযোগ প্রদানকারীদের নিকট থেকে তিনি এ সব ঘুষের টাকা গ্রহণ করেন।

যাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন তাদের মধ্যে রয়েছে উলাশী ইউনি য়নের নজরুল ইসলাম থেকে ৬০ হাজার টাকা,মনি রুল ইসলাম থেকে ২০ হাজার টাকা,বেনেখড়ি গ্রামে র শফিউর রহমান থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা, হাড়িখালি গ্রামের রবিউল থেকে ১০ হাজার টাকা, পানবুড়ি গ্রামের রিয়াজ উদ্দিন থেকে ২০ হাজার টাকা,বুরুজবাগান গ্রামের আব্দুল হামিদের ছেলে মোজাম্মেল হোসেন থেকে ৫০ হাজার টাকা,বাহাদুর পুর ইউনিয়নের মানিক ও হানিফ থেকে ২০ হাজার টাকা এবং বড়বাড়ীয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে সাইদুজ্জামান থেকে গভীর নলকূপের ৮ খুঁটির লাইন নির্মাণে ৩ লাখ ৫০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন।

পরবর্তীতে কৃষকরা এ কর্মকতার বিরুদ্ধে অভিযোগ করলে কৃষি বিভাগ তদন্ত কমিটি গঠন করে তদন্ত করেন। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়া য় অভিযুক্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে শোক জ করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ মণ্ডল জানান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভি যোগ পেয়েছি। তাকে শোকজ করা হয়েছে।তিন সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করে ছেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও যশোর উপপ রিচালক দপ্তর থেকেও আরও দুইটি তদন্ত কমিটি করা হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে,উপজেলা নির্বাহী কর্মকর্তা নারা য়ণ চন্দ্র পাল জানান,বিষয়টি জেনেছি। অভিযুক্ত হলে ব্যবন্থা নেওয়া হবে।কৃষি সম্প্রসারণ যশোরের উপপরিচালক মনঞ্জুরুল হক জানান,শার্শা উপজে লার ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তা ফিজুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল ০১৭১২৯৪৭৮৭১



Our Like Page
Developed by: BD IT HOST